Friday, June 26, 2026

গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হোক! রাজ্যসভায় দাবি সাংসদ মমতাবালা ঠাকুরের

Date:

Share post:

বাংলার গঙ্গাসাগর মেলাকে অবিলম্বে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হোক, রাজ্যসভায় দাবি জানালেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর৷

মঙ্গলবার রাজ্যসভার জিরো আওয়ারে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, ভারত সরকারের কোনও আর্থিক অনুদান এবং অবদান ছাড়াই পশ্চিমবঙ্গ সরকার সাফল্যের সঙ্গে গঙ্গাসাগর মেলার পরিচালনা করে থাকে প্রতিবছর৷ এই মেলায় আসা পূন্যার্থীদের থাকা খাওয়া যাতায়াত সব কিছুরই দেখভাল করে থাকে রাজ্যসরকার, জানান তিনি৷ ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বিশ্বের অন্যতম বৃহত্তম এই গঙ্গাসাগর মেলায় কোটি কোটি লোক সমাগত হয়, নিরাপদে বাড়ি ফিরে যায় রাজ্য সরকারের সহায়তায়, রাজ্যসভায় বলেন মমতাবালা ঠাকুর৷ এই প্রসঙ্গেই তাঁর দাবি, কুম্ভ মেলার মত মর্মান্তিক দুর্ঘটনা গঙ্গাসাগর মেলায় ঘটলে এতদিনে হইচই পড়ে যেত, বিজেপি ঝাঁপিয়ে পড়ত৷

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নেই বুমরাহ, দলে বরুণ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...