Friday, June 26, 2026

ইংল্যান্ড সিরিজের আগে অজি সিরিজ নিয়ে মুখ খুললেন গিল, কী বললেন তিনি ?

Date:

Share post:

টি-২০ সিরিজ অতীত। এবার সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজই টিম ইন্ডিয়ার শেষ প্রস্তুতি। টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দল দাপট দেখালেও, সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে একেবারেই ফর্মে ছিল না টিম ইন্ডিয়া। তাই এই সিরিজ যে রোহিত শর্মাদের কাছে গুরুত্বপূর্ণ সিরিজ, তা বলার অপেক্ষা রাখে না। যে কথা বলতে শোনা গেল দলের সহ-অধিনায়ক শুভমন গিলের মুখেও। তবে অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে বাকি ম্যাচ বিচার করতে চাননা গিল। গিলের মতে, একটা সিরিজ কোনও ভাবেই দলের ফর্ম বিচার করতে পারে না।

এদিন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে শুভমন বলেন, “ একটা ম্যাচ বা একটা দিন আমাদের বিচার করতে পারে না। আমরা ওখানে দুবার জিতেছি। তার আগে বিশ্বকাপ জিতেছি, ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছি। সেগুলো মনে রাখা দরকার। একটা সিরিজ আমাদের ফর্ম বিচার করতে পারে না। আমাদের এরকম প্রচুর ক্রিকেটার আছে, যারা অতীতে অনেক সিরিজে ধারাবাহিক পারফর্ম করেছে। এটা ঠিক যে আমরা অস্ট্রেলিয়ার আশানুরূপ খেলতে পারিনি। কিন্তু সেখানেও যথেষ্ট ভালো খেলেছি। দুর্ভাগ্য যে, শেষ দিনে বুমরাহকে পাইনি। নাহলে ম্যাচ জিতে সিরিজ ড্র করতে পারতাম।“

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করেছে ভারতীয় দল। এবার সামনে তিন ম্যাচের একদিনের সিরিজ। এই সিরিজ রোহিত শর্মাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ এটাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দল দেখে নেওয়ার শেষ সুযোগ রোহিতদের।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নেই বুমরাহ, দলে বরুণ

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...