Saturday, June 27, 2026

কলকাতা পুলিশকে ঢেলে সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী! তৈরি হচ্ছে নতুন ১২টি ডেপুটি কমিশনার পদ

Date:

Share post:

তদন্ত প্রক্রিয়ায় গতি আনতে কলকাতা পুলিশে নতুন ১২টি ডেপুটি কমিশনার পদ তৈরি করা হচ্ছে। এর মধ্যে পাঁচ জনের কাজই হবে তদন্তে নেতৃত্ব দেওয়া। নবান্নে মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জানা গেছে, নতুন যে ১২ জন ডেপুটি কমিশনার হবে তাঁরা সবাই নন আইপিএস ক্যাডারের অফিসার। কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদ থেকে তাঁরা পদোন্নতির মাধ্যমে ডেপুটি কমিশনার হবেন। আরজি কর কাণ্ডে পুলিশি তদন্ত নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠার প্রেক্ষিতে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, বর্তমানে যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদ রয়েছে তাকে দুটি শ্রেণিতে ভাগ করা হবে। অর্থাৎ গ্রেডেশন লিস্ট বা তালিকা বিভাজনের প্রস্তাব দেওয়া হয়েছে। বস্তুত আরজি করের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ডিজি রাজীব কুমার পুলিশি ব্যবস্থায় কিছুটা সংস্কার এনেছেন। যেমন, কোনও বড় অপরাধের ঘটনা ঘটে গেলে, দ্রুত তদন্ত করা। এফআইআর লেখা থেকে ময়নাতদন্ত—প্রক্রিয়াগত কোনও ত্রুটি না রাখা। যাতে পরে আদালতে গিয়ে কোনও প্রশ্নের মুখে পড়তে না হয়। এবং তিন, আইনের ধারা মেনে নির্ভুল ভাবে চার্জশিট তৈরি করা। বস্তুত তাঁর পরামর্শেই সম্প্রতি সরকার প্রতিটি জেলায় পুলিশকে সাহায্য করার জন্য আইনি উপদেষ্টা নিয়োগ করেছে।

আরও পড়ুন-  গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হোক! রাজ্যসভায় দাবি সাংসদ মমতাবালা ঠাকুরের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...