Tuesday, March 31, 2026

দত্তপুকুরে দগ্ধ দেহ কার? মৃতদেহের মাথা উদ্ধারে খালে ডুবুরি নামিয়ে তল্লাশি

Date:

Share post:

সরস্বতী পুজোর দিন দত্তপুকুরে (Duttapukur) বিবস্ত্র অবস্থায় চাষের জমি থেকে উদ্ধার হয় এক যুবকের মুণ্ডহীন রক্তাক্ত দেহ। পরিচয় জানতে মঙ্গলবার সকাল থেকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী খালে ডুবুরি নামিয়ে কাটা মুণ্ডু খোঁজার কাজ চলছে। বারাকপুর পুলিশ কমিশনারেটের (Barrackpore Police Commissionerate) ১০ সদস্যের টিম সেখানে পৌঁছেছে। সকালে এলাকা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার। এখনও নিহতের পরিচয় যারা যায়নি।

সোমবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ছোট জাগুলিয়া এলাকায় এই দেহ উদ্ধারের পর দেখা যায় যুবকের শরীরে একাধিক আঘাতে চিহ্ন রয়েছে। শুধু তাই নয়, মৃতদেহ পুড়িয়ে ফেলার চেষ্টাও হয়েছিল। শরীরেও একাধিক জায়গায় পোড়ার দাগ রয়েছে। নিখোঁজ মুণ্ডের খোঁজে ওই এলাকায় পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়। সোমবার রাত পর্যন্ত মৃতের কাঁটা মাথা উদ্ধার না হওয়ায়, এদিন সকাল ফের বিশেষ ডুবুরি এনে খালের জলে নামিয়ে তল্লাশি চলছে।

 

Related articles

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...