Friday, June 19, 2026

সমর্থক ভেবে ঢুকতে দেওয়া হল না টিম ইন্ডিয়ার এই সদস্যকে, পথ আটকালেন পুলিশ

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ । সেই সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। এবার একদিনের সিরিজ। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ৩ ম্যাচের একদিনের সিরিজ। তারই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচ খেলতে ইতিমধ্যে নাগপুরে পৌঁছে গিয়েছে ভারতীয় দল । আর সেখানে বিপত্তি। সমর্থক ভেবে টিম হোটেলে ঢুকতে বাধা দেওয়া হল ভারতীয় দলের এক কোচকে। তাঁর পথ আটকান কর্তব্যরত পুলিশকর্মীরা। পরে ভুল বুঝতে পেরে অবশ্য ছেড়েও দেন।

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম জনপ্রিয় সদস্য রাঘবেন্দ্র। ‘রঘু’ নামেই তিনি পরিচিত। ভারতীয় দলের সঙ্গে থ্রোডাউন বিশেষজ্ঞ হিসাবে কাজ করেন রঘু। মঙ্গলবার অনুশীলনের পর দলের বাসে সকলের সঙ্গেই হোটেলে যান তিনি। কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মী তাঁর পথ আটকান। তিনি বেশ কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করেন, যে তিনি ভারতীয় দলের সদস্য। কিন্তু পুলিশ প্রথমে বিশ্বাস করেনি। এমনকী আরও কয়েকজন পুলিশ ঘিরে ধরে রঘুকে। পরে অবশ্য পুলিশের ভুল ভাঙে। রঘুকে ধুকতে দেয় তারা। এরপর হাসতে হাসতে দলের সঙ্গে হোটেলে ঢোকেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভারতীয় দলের সঙ্গে আছেন রঘু। ২০১১ সালে সচিন তেন্ডূলকার তাঁকে বেছে নেন। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পিছনে অবদান ছিল রঘুর। এমনকী ২০১৭ সালে বিরাট কোহলি পর্যন্ত বলেছিলেন, “আমার সাফল্যের পিছনে এই মানুষটির প্রচুর অবদান। কিন্তু তাঁর ভূমিকা সেভাবে চর্চায় আসে না।”

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ ঘিরে উন্মাদনা, নিমিষেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...