Friday, June 19, 2026

আবগারি মামলায়  ধরা পড়া দাবিদারহীন গাড়ি  নিলাম করবে রাজ্য

Date:

Share post:

আবগারি মামলায়  ধরা পড়া দাবিদারহীন গাড়ি  নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ এই ধরনের গাড়ি সিজ হওয়ার পর, রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞাপন দেওয়া হবে ৷ এক্ষেত্রে যদি গাড়ির মালিক সঠিক তথ্যপ্রমাণ দিয়ে তা ছাড়িয়ে নিতে পারেন  ৷তবে গাড়ির কোনও মালিক পাওয়া না গেলে সেগুলিকে নিলামে তোলা হবে ৷ সম্প্রতি এই বিষয়ে আইন পরিবর্তন করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, সাধারণত আবগারি মামলায় বিভিন্ন জিনিসের সঙ্গে কিছু গাড়িও ধরা পড়ে ৷ গাঁজা বা অন্য নেশার জিনিসগুলি সাধারণত নষ্ট করে দেওয়া হয়, বা এ নিয়ে পরবর্তী পদক্ষেপ করে দফতর ৷ যেহেতু এ ধরনের মামলার নিষ্পত্তি হতে বহুদিন সময় লাগে, তাই গাড়িগুলি থানায় পড়ে থাকে বছরের পর বছর ৷ রোদে ও জলে ভিজে সেগুলি নষ্ট হতে থাকে ৷

ইতিমধ্যে এমন দু’টি গাড়ি চিহ্নিত করা হয়েছে ৷ সেই গাড়ি দু’টি নিলামে তোলার আগে শেষবারের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷   দু’মাস অপেক্ষা করার পরেও কোনও দাবিদার না-পাওয়া গেলে গাড়ি দু’টি  নিলাম করা হবে ৷ ওই গাড়ির সঙ্গে সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি হয়ে যাওয়ার পর মালিক নির্দোষ প্রমানিত হলে নিলামের অর্থ তাকে দিয়ে দেওয়া হবে ৷ অথবা, তা জমা পড়বে সরকারি তহবিলে।

ওই আধিকারিক বলছেন, “এমনও দেখা গিয়েছে বহু ক্ষেত্রে ৭-৮ লাখ টাকা দামের গাড়ি ধরা পড়ে ৷ সেই গাড়ি থানায় পড়ে-পড়ে নষ্ট হয় ৷ সেই কথা ভেবেই রাজ্য সরকারের তরফ থেকে গত জুন-জুলাই মাসে আইনে একটি বদল আনা হয় ৷ সেখানে বলা হয়েছে, এই ধরনের গাড়ি সিজ হওয়ার পর, রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞাপন দেওয়া হবে ৷ এক্ষেত্রে যদি গাড়ির মালিক সঠিক তথ্যপ্রমাণ দিয়ে তা ছাড়িয়ে নেন ভালো কথা ৷ যদি এমন দেখা যায় গাড়ির কোনও মালিক পাওয়া যাচ্ছে না ৷ তখন সেগুলিকে নিলামে তোলা হবে ৷”

সাম্প্রতিক অতীতে দু’টি গাড়ির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ৷ কিন্তু, কেউ সেই গাড়িগুলির দাবি জানিয়ে সরকারের কাছে আসেনি ৷ এই অবস্থায় এই গাড়ি দু’টিকে নিলামে তুলতে চাইছে রাজ্য ৷ আপাতত এই দু’টি গাড়ি নিলাম করে যে অর্থ পাওয়া যাবে, সেটি রাজ্য সরকারের নিজস্ব অ্যাকাউন্টে জমা রাখা হবে ৷

আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, এ ধরনের বাজেয়াপ্ত হওয়া গাড়ির তালিকায় আরও ৭০ টি গাড়ি রয়েছে ৷ সেগুলিও একই পদ্ধতিতে প্রথমে বিজ্ঞাপন, তারপরে বিজ্ঞপ্তি দিয়ে অপেক্ষা করার পর, যদি কোনও মালিক না-পাওয়া যায় ৷ সেক্ষেত্রে নিলামে তোলা হবে সেগুলিকেও ৷

 

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...