Friday, April 3, 2026

কলকাতা বিমানবন্দর চত্বরে অগ্নিকাণ্ডে আতঙ্ক

Date:

Share post:

নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার মহাসমারোহে শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS)। আসছেন দেশ-বিদেশের অতিথিরা। কিন্তু তার মধ্যেই বিপত্তি। বুধবার দুপুরে নেতা সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড। এয়ারপোর্টের (Airport) ১০ নম্বর গেটের কাছের ফ্লেক্স দাউদাউ করে জ্বলে ওঠে। লেলিহান শিখায় আতঙ্ক ছড়ায়। খবর যায় দমকলে। তবে, বিমানবন্দরের (Airport) কর্মীরাই প্রথামিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কলকাতা বিমানবন্দরের ওই গেটের কাছে ওয়েল্ডিংয়ের কাজ চলার সময় আচমকা আগুন জ্বলে ওঠে। হাওয়ার দাপটে আগুন লাগে ফ্লেক্সে। দেশ-বিদেশের শিল্পপতিরা BGBS-এ যোগ দিতে আসার সময় বিমানবন্দর চত্বরে এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। বিমানবন্দরের কর্মীরাই প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অনুমান, ওয়েল্ডিংয়ের সময় ফুলকি ছিটকে গিয়েই ফ্লেক্সে আগুন ধরে যায়। তবে, দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মমতার

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...