Wednesday, June 24, 2026

স্কুলবাসের বেপরোয়া গতি! জয়পুরে উল্টে যাওয়া বাসের চাকায় পিষ্ট স্কুলপড়ুয়া

Date:

Share post:

বুধের সকালে রাজস্থানের জয়পুরে স্কুল বাস দুর্ঘটনা (School bus accident in Jaipur)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সাড়ে সাতটা নাগাদ ৪০ জন পড়ুয়াকে নিয়ে প্রায় ৬০-৭০ কিলোমিটার বেগে ছুটে আসছিল বাসটি। চোমু এলাকার কাছে ৫২ নম্বর জাতীয় সড়কে আচমকা বাস ব্রেক কষতেই নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়। ঘটনাস্থলে চাকায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্রীর (school student) মৃত্যু হয়েছে। বাকি পড়ুয়াদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাসটি অতি নিয়ন্ত্রণ করতে না পারার কারণেই ব্রেক (brake) কষার সময় তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। বাসটিতে কমপক্ষে ৪০ জন পড়ুয়া আটকে ছিল। জানলার কাচ ভেঙে সবাইকে বের করে আনা হয়। কিন্তু বাসের ঝাঁকুনির কারণে এক ছাত্রী (school student) চাকার তলায় পিষ্ট হয়। এরপরই স্থানীয়রা রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খারাপ রাস্তার কারণে দুর্ঘটনা বলে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিয়েছে। পরে বাসটিকে ক্রেনের সাহায্য নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই কথা বলতে শুরু করেছে পুলিশ। দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছে প্রশাসন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...