Saturday, June 27, 2026

সাতসকালে কলকাতার আদালত চত্বর থেকে পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার!

Date:

Share post:

বুধের সকালে মহানগরীর রাস্তা থেকে উদ্ধার গুলিবিদ্ধ পুলিশ কর্মীর দেহ। এদিন সকাল সাতটা নাগাদ নগর দায়রা আদালতের (City Civil Court) গ্রাউন্ড ফ্লোরে সিঁড়ির পাশে একটি চেয়ারে এক পুলিশ কর্মীর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। জানা গেছে তাঁর নাম, গোপাল নাথ (Gopal Nath)। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছেন খোদ ডিসি সেন্ট্রাল(DC Central)। স্নিফার ডগ নিয়ে গিয়ে তদন্ত শুরু হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, নিজের ৯ এমএম সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মহত্যা করেছেন গোপাল। ইতিমধ্যে বিবাদী বাগের সিটি সিভিল কোর্ট চত্বর ঘিরে ফেলেছে পুলিশ। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...