Saturday, March 14, 2026

বাংলায় বিপুল বিনিয়োগের ঘোষণা: কন্যাশ্রী-লক্ষ্মীর ভাণ্ডারের ভূয়সী প্রশংসা সঞ্জীব পুরীর মুখে

Date:

Share post:

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (BGBS) যোগ দিয়ে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করলেন ITC গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব পুরী (Sanjiv Puri)। তাঁর কথায়, রাজ্যে এখন শিল্প বান্ধব পরিবেশ। কন্যাশ্রী থেকে লক্ষ্মীরভাণ্ডার- বিভিন্ন জনকল্যাণমূলক সরকারি প্রকল্পের উল্লেখ করেন তিনি। ঘোষণা করেন বিনিয়োগেরও।

বুধবার, BGBS-র শুরুতেই তাঁকে বলার জন্য আহ্বান জানান রাজ্যের অর্থ উপদেষ্টা অমিত মিত্র।  রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের প্রশংসা করেন সঞ্জীব পুরী (Sanjiv Puri)। একই সঙ্গে যাঁরা সরকার আছেন,  তাঁদেরও প্রশংসা করেন আইটিসি গ্রুপের চেয়ারম্যান। জানান, রাজ্যে ১৮টি উৎপাদন কেন্দ্র রয়েছে তাঁদের। সাড়ে ৭হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে আইটিসি গ্রুপ। সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গ্লোবাল সেন্টার অফ এক্সিলেন্সের উদ্বোধন করেন।

বাংলায় বিনিয়োগের বিষয়ে সঞ্জীব পুরী জানান, নিম থেকে গবেষণা এবং উৎপাদানের জন্যে হাজারটি নিম গাছের বাগান নিজ নেওয়া হবে।
আরও খবর: দুদিন ব্যাপী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

ইতিমধ্যেই বাংলায় আইটিসি-র ৬টি হোটেল রয়েছে। আগামী কয়েক বছরে সেটি দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা রয়েছে সংস্থার- জানালেন চেয়ারম্যান। পাশাপাশি, কৃষিতে ডিজিটাল প্রযুক্তি নিয়ে যাবে আইটিসি। লক্ষাধিক কৃষক এই ক্ষেত্রে কাজ করছেন। এটিকে ৫ লক্ষ কৃষকের কাছে নিয়ে যাওয়ার ভাবনা রয়েছে সংস্থার।

 

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...