Friday, April 3, 2026

বুধের সকালেও কাটলো না স্টুডিওপাড়ার জট, আজও বন্ধ সৃজিতের সিরিয়ালের কাজ

Date:

Share post:

মঙ্গলবারের পর বুধবার সকালেও সৃজিত রায়ের (Srijit Roy) সিরিয়ালের সেটে এলেন না আর্ট সেটিং কলাকুশলীরা। দেখা মিলল না আর্ট ডিরেক্টরেরও (Art Director)। হতাশ পরিচালক- প্রযোজক। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই আর্ট সেটিং গিল্ডের তরফে পরিচালককে জানানো হয়েছে ফেডারেশন বিরোধী (Federation of Cine Technicians Workers of Eastern India), টেকনিশিয়ান বিরোধী কথা বলার কারণেই তাঁর কাজ বন্ধ রয়েছে। যদিও সৃজিতের অফিসিয়াল মেইলের কোনও জবাব আসেনি বলেই জানিয়েছেন তিনি।

এদিন সকাল ৮ টায় কলটাইম ছিল৷ নির্ধারিত সময় থেকেই পরিচালক-প্রযোজক সৃজিত রায় এবং সহ-প্রযোজক সৌভিক চক্রবর্তী টালিগঞ্জের দাসানি ওয়ান স্টুডিওতে পৌঁছে গিয়ে আর ডিরেক্টর এবং কারিগরের জন্য অপেক্ষা করতে থাকেন ৷ কিন্তু বেলা এগারোটা পর্যন্ত কেউই কাজে আসেননি বলে জানা যাচ্ছে। ফলে সৃজিতের সিরিয়ালের শুটিং নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল সেই অচলাবস্থা এখনও কাটলো না। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের(Swarup Biswas) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন শুটিং সর্বত্র চলছে। এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে ফেডারেশনে এই বিষয় নিয়ে আলোচনা হবে।পরিচালক সংগঠন (Directors Guild) আজ মিটিং করে পরবর্তী পদক্ষেপের কথা জানাবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...