Wednesday, June 24, 2026

পাঞ্জাব এফসিকে ৩-০ হারিয়েই শীর্ষ ছয়ে থাকা নিশ্চিত করল সবুজ মেরুন

Date:

Share post:

প্লে-অফ কার্যত নিশ্চিত ছিল। খাতায়-কলমে প্রয়োজন ছিল মাত্র একটা পয়েন্ট। ঘরের মাঠে পাঞ্জাব এফসিকে হারিয়েই শীর্ষ ছয়ে থাকা নিশ্চিত করল সবুজ মেরুন। বাকি চার ম্যাচের মধ্যে দুটি জিতলেই লিগ শিল্ডও নিশ্চিত হয়ে যাবে। তবে আর পাঁচ পয়েন্টেও হতে পারে। সেক্ষেত্রে অন্য ম্যাচের ফল কী হচ্ছে সেদিকে নজর থাকবে।

মোহনবাগান অন্য দলের অঙ্ক নিয়ে ভাবছে না। নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখাতেই নজর। এ দিন ঘরের মাঠে পাঞ্জাব এফসিকে ৩-০ ব্যবধানে হারিয়ে সেই বার্তাই দিল মোহনবাগান।
মাঝে দু-তিনটে ম্যাচে অস্বস্তি হলেও শীর্ষস্থান হাতছাড়া হয়নি। আরও একটা জয়ে জায়গা মজবুতই হল। যদিও এদিনের ম্যাচে প্রতিপক্ষকে ধীর স্থির ভাবে মেপে এগিয়েছে মোহনবাগান। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ এলেও গোল আসেনি। দ্বিতীয়ার্ধে মোহনবাগানের দাপট। ম্যাচের ৫৬ মিনিটে জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে যায় মোহনবাগান। একটা গোল পেতেই আক্রমণের দাপট বাড়ে। ৬৩ মিনিটে ম্যাচ এবং মোহনবাগানের দ্বিতীয় গোল লিস্টন কোলাসোর সৌজন্যে। বোঝাপড়া ছিল দুর্দান্ত। ম্যাচের নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে আরও একটি গোল জেমি ম্যাকলারেনের। পাঞ্জাবের বিরুদ্ধে ৩-০। ম্যাচ জিতে কোনও অস্বস্তি যদি বলা যায়, তা হল এ দিন হলুদ কার্ড দেখেন গ্রেগ স্টুয়ার্ট। এর ফলে পরের ম্যাচে পাওয়া যাবে না।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...