Sunday, June 28, 2026

আবহাওয়ার খামখেয়ালিপনায় জেলায় জেলায় ঊর্ধ্বমুখী পারদ! 

Date:

Share post:

সরস্বতী পুজো কাটতে না কাটতেই হালকা শীতের আভাস মিলেছিল। তবে ঠান্ডার আমেজ উপভোগ করতে চাওয়া বাঙালির জন্য দুঃসংবাদ দিলো হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের খামখেয়ালি আবহাওয়ার জেরে বুথ ও বৃহস্পতিবার ফের ঊর্ধমুখী পারদ। পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা সতর্কতা রয়েছে। শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হলে খানিকটা পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের কারণে আজ এবং আগামিকাল (৫-৬ ফেব্রুয়ারি) রাজ্যে পারদ ঊর্ধ্বমুখী হবে। আবহাওয়াবিদদের মতে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শীত বিদায় নিতে পারে। উত্তর ভারতে সক্রিয় রয়েছে জেট স্ট্রিম উইন্ড। পূর্ব বাংলাদেশ ও রাজস্থানে তৈরি হয়েছে দুটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার শহরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, দুপুরের পর আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বৃহস্পতিবার তাপমাত্রা আরও বাড়বে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Weather) ১৯.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির ঘরে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...