Wednesday, June 24, 2026

আমেরিকা ফেরত ১০৪ ভারতীয়ের মধ্যে ৩৩ জন গুজরাটি! 

Date:

Share post:

আমেরিকা থেকে বুধবারই বিমানে করে প্রথম দফায় ফেরত এসেছেন ১০৪ জন অবৈধবাসী ভারতীয়। বুধবার বিকেলে পাঞ্জাবের অমৃতসরে অবৈধবাসীদের দলটিকে নিয়ে নামে আমেরিকার সি-১৭ বিমান। সেই অবৈধবাসীদের মধ্যে ৩৩ জন ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের বাসিন্দা। কিন্তু তারা যে আমেরিকায় অবৈধ ভাবে থাকছিলেন, সে বিষয়ে নাকি জানতই না পরিবার। এমনই দাবি করছে আমেরিকা ফেরত অবৈধবাসীদের অধিকাংশ পরিবার।

গুজরাটে ফেরা এক অবৈধবাসী ভারতীয় নিকিতা পটেল দাবি করেছেন, তাদের কন্যা বাড়িতে বলেছিলেন যে, ইউরোপে বেড়াতে যাচ্ছেন। কিন্তু আমেরিকায় গিয়ে থাকা শুরু করেছিলেন, সেটা পরিবারের কাউকেই জানাননি।

আর একজন কানুভাই জানিয়েছেন, বিজ্ঞানে স্নাতকোত্তর করার পর চাকরি না পেয়ে ইউরোপে যাওয়ার সিদ্ধান্ত নেন তার কন্যা। তার বক্তব্য,্য অনেক পাঞ্জাবি, গুজরাটি আমেরিকায় থাকেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে পরিবারগুলি পথে বসবে এ বার।

পুলিশ জানিয়েছে, যে ৩৩ জন গুজরাটি ফিরে এসেছেন, তাদের মধ্যে ১৩ জন গান্ধীনগরের, ১০ জন মেহসাণার, পাটনের ৪, অহমদাবাদ শহর, অহমদাবাদ গ্রামীণ, বরোদা গ্রামীণ, পেটলাদ, বনাসকাঁঠা এবং অঙ্কলেশ্বরের এক জন করে রয়েছেন ওই দলে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...