Thursday, June 11, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেলেও একটি বিষয় নিয়ে চিন্তায় রোহিত

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জয় পেয়েছে ভারতীয় দল। সৌজন্যে শুভমন গিল। ব্যাট হাতে দাপট দেখান তিনি। করেন ৮৭ রান। তবে ইংরেজদের বিরুদ্ধে জয় পেলেও, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটি বিষয় নিয়ে চিন্তিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের চিন্তার কারণ হল ইনিংসের শেষ দিকে উইকেট হারানো নিয়ে।

ম্যাচ শেষে রোহিত বলেন, “ দলের কোনও বিশেষ জায়গায় উন্নতির প্রয়োজন দেখছি না। আমরা চাই দল হিসাবে সবাই নিজেদের কাজটা করুক। শেষ দিকে উইকেট হারিয়েছি আমরা। সেটা ঠিক হয়নি। তবে অনেক সময় বোলারদের উপর চাপ তৈরি করতে গিয়ে হয়ে যায় এমন। সেটা নিয়ে এত ভাবছি না।“ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই শেষ প্রস্তুতি টিম ইন্ডিয়ার। দলকে গুছিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ । তবে এই ম্যাচেও রান পাননি ভারত অধিনায়ক। যদিও এই নিয়ে বিশেষ ভাবে ভাবছেন না রোহিত। ভারত অধিনায়ক বলেন, “অনেক দিন পর আমরা এক দিনের ক্রিকেট খেলছি। শুরু থেকেই নিজেদের প্রত্যাশা অনুযায়ী খেলেছি। ইংল্যান্ড শুরুটা ভাল করেছিল। কিন্তু আমরা ঠিক সময়ে ম্যাচে ফিরে আসতে পেরেছি।“

এদিন জয় দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু করে ভারত। ইংরেজদের হারাল ৪ উইকেটে। ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ২৪৮ রান করে। শযে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- জয় দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু ভারতের, প্রথম ম্যাচে ইংরেজদের হারাল ৪ উইকেটে

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...