Wednesday, June 24, 2026

মাদুরাইয়ে গ্রিলড চিকেন-বিরিয়ানি খেয়ে গুরুতর অসুস্থ ৯ জন, তদন্তে পুলিশ

Date:

Share post:

গ্রিলড চিকেন আর বিরিয়ানি খেয়ে গুরুতর অসুস্থ ৯ জন। ঘটনাস্থল মাদুরাইয়ের একটি রেস্তরাঁ। রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, তদের সকলেরই বমি, ডায়েরিয়া হয়েছে। তাদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। কী থেকে এমন হল তা স্পষ্ট ভাবে জানা যায়নি। গত মঙ্গলবার এই ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, রেস্তরাঁটিতে যারা গ্রিলড চিকেন, বারবি-কিউ-চিকেন, চিকেন বিরিয়ানি খেয়েছিলেন তাঁরাই অসুস্থ হয়েছেন। ঘটনার তদন্ত করছে পুলিশ।

মাছ-মাংসের কবাব, চিকেন তন্দুর, গ্রিলড চিকেনে অনেক সময়েই কৃত্রিম রং মেশানো হয়। খাদ্যের গুণমান নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, খাবারে ব্যবহার করা কৃত্রিম রং পরীক্ষা করে দেখা গিয়েছে তাতে ‘রোডামিন-বি’ নামক ক্ষতিকর রাসায়নিক থাকে। জলে দ্রবণীয় রাসায়নিক ‘রোডামিন-বি’ লিভারের জটিল অসুখের কারণ হতে পারে। এই রাসায়নিক ক্যানসারের ঝুঁকিও বাড়ায়।

চিকিৎসকরা বলেছেন, গিয়ান-ব্যারের জন্য দায়ী ক্যাম্পাইলোব্যাক্টর জেজুনি বা নোরোভাইরাস বাসি খাবার, দূষিত জল, প্রক্রিয়াজাত খাবারে জন্মাতে পারে। অনেক রেস্তরাঁই বহু দিন ধরে মাছ বা মাংস সংরক্ষণ করে রাখে। তার জন্য রাসায়নিকের প্রয়োগও করে। আবার রান্নার সময়েও সেই খাবার টাটকা ও মুখরোচক দেখাতে কৃত্রিম রং ব্যবহার করা হয়। সে ক্ষেত্রে জীবাণু সংক্রমণের ঝুঁকিও বাড়ে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...