Tuesday, June 23, 2026

সইফের উপরে আক্রমণের নেপথ্যে করিনা! চাঞ্চল্যকর দাবি জনপ্রিয় বলিউড অভিনেতার

Date:

Share post:

বলিউড সুপারস্টার সইফ আলি খানের (Saif Ali Khan)উপর হামলার ঘটনায় বাইরের কেউ যুক্ত নন, চাঞ্চল্যকর দাবি বলিউডের এক বিখ্যাত অভিনেতার। নিজের বাড়িতে ছুরিকাঘাত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি হতে হয় অভিনেতাকে। তদন্ত শুরু হলে প্রকাশ্যে আসে অপহরণের চেষ্টা থেকে চুরির তত্ত্ব। কিন্তু এসব কোনওটাই নাকি সত্য নয়, বরং গোটা ঘটনার নেপথ্যে আছেন স্বয়ং করিনা কাপুর (Kareena Kapoor)। এমন সন্দেহই প্রকাশ করেছেন বলিউডের অভিনেতা তথা স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান (KRK)।

পিঠে বিঁধেছিল ধারালো ছুরির ফলা, মারাত্মক সিরিয়াস অবস্থায় হাসপাতালে ভরতি হন সইফ। তাঁর অপারেশন অত্যন্ত জটিল ছিল বলে জানান চিকিৎসকরা। কিন্তু পাঁচ দিনের মাথায় হাসপাতাল থেকে তিনি যখন ছাড়া পান তখন পরিষ্কার করে কামানো দাড়ি, ঝকঝকে চেহারা, চোখেমুখে ঔজ্জ্বল্য দেখে সন্দেহও দানা বাঁধে অনেকের মনে। হাতের কব্জি ও ঘাড়ের কাছে ব্যান্ডেজ ছাড়া সারা শরীরে ক্ষতের চিহ্নমাত্র নেই। এমনকি ড্রাইভারের পাশে বেশ সাবলীলভাবে বসেই ফিরেছেন তিনি। তাহলে কি যতটা প্রচার হয়েছে বাস্তবে তত কিছুই ঘটেনি? এরপরই কমল জানান, সইফকে ছয় বার ছুরি দিয়ে কোপানো হল আর হামলাকারীকে একটা আঁচড় পর্যন্ত দেননি অভিনেতা! এটা কী করে সম্ভব? যাঁকে গ্রেফতার করা হয়েছে তাঁর সঙ্গে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তি মুখের কোনও মিল নেই। তাই কমল (KRK)মনে করছেন সবটাই সাজানো। আসলে বাইরের লোক এসে কোনও আক্রমণ করেননি। সবটাই সইফ-করিনার ঝগড়ার পরিণতি। যদিও তাঁর এই বক্তব্যকে আপাতত বিশেষ পাত্তা দিতে নারাজ বলিউড।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...