Saturday, April 4, 2026

পিছনে তাকিয়ে শুধুই কংগ্রেস সমালোচনা! রাজ্যসভায় মোদির ভাষণে নেই নতুন দিশা

Date:

Share post:

নতুন উৎপাদনের ক্ষেত্রে বাজেট বক্তৃতায় দিশা দেখাতে পারেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। তা নিয়ে বিরোধীরা বারবার আক্রমণ করলেও লোকসভায় (Loksabha) কোনও সদুত্তর দিতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্যসভাতেও সেই একই অবস্থায় দেশের প্রধানমন্ত্রী। পিঠ বাঁচাতে সেখানেও পুরোনো বুলি আওড়ে কংগ্রেসকে আক্রমণের পথে নরেন্দ্র মোদি।

নিজের ব্যর্থতা ঢাকতে কংগ্রেস-নিন্দায় একেবারে স্বাধীনতার সময়ে পিছিয়ে যান নরেন্দ্র মোদি। বাবা সাহেব আম্বেদকরের সময়ে ভারতের ইতিহাস তুলে ধরেন। কংগ্রেস (Congress) সেই সময়ে আম্বেদকরকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করেনি, এমন অভিযোগ রাজ্যসভায় আবারও তোলেন মোদি। সেই সঙ্গে দাবি করেন, কংগ্রেস ‘জয় ভীম’ বলতে বাধ্য হয়েছিল।

লোকসভায় নরেন্দ্র মোদির ভাষণে কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি নিয়ে কোনও দিশা দেখাতে না পারায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) মোদিকে জনবিচ্ছিন্ন বলে দাবি করেছিলেন। তারই পাল্টা রাজ্যসভায় (Rajyasabha) দাঁড়িয়ে মোদির দাবি, কংগ্রেসের পক্ষে ‘সবকা সাথ সবকা বিকাশ’ করা সম্ভব নয় তাঁর যুক্তি স্বজনপোষণ, দুর্নীতি বন্ধ করার মধ্যে দিয়েই একমাত্র সকলের বিকাশ করা সম্ভব। সেখানেও নতুন কোনও প্রতিশ্রুতি শোনা যায়নি দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে।

কেন্দ্রীয় বাজেটে এবারে তপশিলি উপজাতি উন্নয়নে বাজেট বরাদ্দ মাত্র ২ শতাংশ। তা নিয়ে একদিকে বামেরা, অন্যদিকে কংগ্রেস নেতৃত্ব সরব হয়েছে। এরপরেও রাজ্যসভায় দাঁড়িয়ে বিজেপি সরকারের মিথ্যাচারের নীতিই তুলে ধরেন মোদি। তাঁর দাবি, তাঁর সরকারই তপশিলি জাতি, উপজাতি উন্নয়নে প্রতিশ্রুতি পালন করেছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...