Thursday, June 11, 2026

টলিপাড়ায় পরিচালকদের কর্মবিরতির ডাক! অচলাবস্থা কাটাতে শুক্রবার বৈঠকে বসবেন অরূপ

Date:

Share post:

জট তো কাটল না! বরং আরও জটিল হল টলিপাড়ার জট। বৃহস্পতিবার পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ানদের বৈঠকেও সমাধান মিলল না। শেষমেশ আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন পরিচালকরা। এহেন পরিস্থিতিতে টলিপাড়ার অচলাবস্থা কাটাতে শুক্রবার সন্ধেয় টেকনিশিয়ান স্টুডিয়োতে বৈঠকে বসছেন অরূপ বিশ্বাস। পরিচালক সৃজিত রায় ও জয়দীপ মুখোপাধ্যায়ের প্রডিউসার বৈঠকে থাকবেন সূত্রের খবর।

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ বুধবার ডিরেক্টরস গিল্ডের তরফে জানানো হয় যে, ফেডারেশনকে এবং প্রযোজক ব্রডকাস্টারদের এসে বৃহস্পতিবার সন্ধে ৭টার মধ্যে এসে তাদের সঙ্গে কথা বলতে হবে এবং এই সমস্যার সমাধান করতে হবে, তা না হলে তারা বড় পদক্ষেপ করতে পারেন। কিন্তু বৃহস্পতিবারের বৈঠকে কোনও সমাধানসূত্রে না হওয়ায় শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পথে হাঁটলেন পরিচালকরা। যদিও এই প্রসঙ্গে কিছুই জানেন না বলে জানিয়েছেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। কারন তাঁকে এই কর্মবিরতির প্রসঙ্গে লিখিত আকারে কিছুই দেওয়া হয়নি। কোনও লিখিত অভিযোগ পেলে তিনি প্রতিক্রিয়া জানাবেন বলেও জানান।

এদিনের সাংবাদিক বৈঠকে পরিচালকদের তরফে সুদেষ্ণা রায় তাঁদের সমস্ত দাবির কথা জানিয়েছেন। পরিচালকদের দাবি, কাউকে ব্ল্যাকলিস্ট করা যাবে না, কাজ বন্ধ করা যাবে না। কাজ আটকানো হবে না এই গ্যারান্টি দিতে হবে। পাশাপাশি প্রত্যেক পরিচালক বিনা বাধায় যেন কাজ করতে পারে সেই আশ্বাস দিতে হবে। মৌখিকভাবে কাউকে ব্ল্যাকলিস্ট করা যাবে না, কাজ বন্ধ করা যাবে না। কোনও ব্যক্তিবিশেষের সমস্যার কারণ সংশ্লিষ্ট ব্যক্তিকে জানাতে হবে। যতদিন এইসব শর্ত মেনে নেওয়া হবে না, ততদিন কর্মবিরতি চলবে। আগামীকাল পরিচালক সৃজিত রায় ও জয়দীপ মুখোপাধ্যায়ের প্রডিউসারকে অরূপ বিশ্বাস বাড়িতে ডেকেছেন কথা বলার জন্য, এই তথ্যও জানিয়েছেন সুদেষ্ণা রায়।

আরও পড়ুন- বঙ্গবন্ধুকে অসম্মানের প্রতিবাদ করতেই গ্রেফতার হুমায়ুন আহমেদের স্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...