Tuesday, March 31, 2026

টানা ৫ বছর পর রেপো রেট কমল : আরবিআই! 

Date:

Share post:

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১২তম মুদ্রানীতির বৈঠকে টানা ৫ বছর পরে রেপো রেটে বদল আনল। ঋণগ্রহীতাদের কাছে বড় সুযোগ, নতুন বছরে বড় উপহার পেলেন তারা শুক্রবার আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা এই ঘোষণা করেছেন।

রেপো রেট কমেছে ২৫ বেসিস পয়েন্ট। ফলে এখন রেপো রেট ৬.৫ শতাংশ থেকে কমে হল ৬.২৫ শতাংশ। আরবিআইয়ের নীতি নির্ধারণ কমিটির ৩দিনের বৈঠকের পর এদিন এই ঘোষণা করেছেন গভর্নর।

এর আগে ২০২০ সালের মে মাসে সারা দেশজুড়ে লকডাউন চলার সময় রিজার্ভ ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছিল রেপো রেট কমানোর। অর্থাৎ ৫ বছর পরে রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। গভর্নর সঞ্জয় মলহোত্রা জানিয়েছেন, মুদ্রাস্ফীতির সহনক্ষমতার সীমা নির্ধারিত হয়ে গিয়েছে, তাই টার্গেট অনুসারে মুদ্রাস্ফীতির গড় হার বজায় থাকবে দেশে। খুচরো মুদ্রাস্ফীতি সবথেকে কমই থেকেছে এই বছর। কিছু বিশেষ উৎসবের মরশুমে এই মুদ্রাস্ফীতির হার বেড়ে গিয়েছে। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রেপো রেটে বদল এনেছিল রিজার্ভ ব্যাঙ্ক।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...