Tuesday, June 23, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন বুমরাহ ? এল বড় আপডেট

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন যশপ্রীত বুমরাহ? উঠছে প্রশ্ন। কারণ সূত্রের খবর, এনসিএতে করা হয়েছে বুমরাহর স্ক্যান এবং পরীক্ষা । আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব স্ক্যানের রিপোর্ট চলে আসবে। তারপরই বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তাঁকে এনসিএ-তেই থাকতে বলা হয়েছে।

সূত্রের খবর, বুমরাহর চোট এখনও সারেনি। আপাতত এনসিএতেই থাকছেন ভারতীয় বোলার। জানা যাচ্ছে, এনসিএর চিকিৎসক দল বুমরাহর স্ক্যানের রিপোর্ট আসার পর বোর্ডের সঙ্গে আলোচনা করবেন। এরপাশাপাশি মতামত নেওয়া হবে নিউজিল্যান্ডের যে চিকিৎসককে বুমরাহ দেখিয়েছেন, সেই রোয়ান শাউটেনেরও। তাঁকেও স্ক্যান রিপোর্ট দেখানো হবে। তারপরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলে রাখা হয়েছে বুমরাহকে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল জানানোর সময় এগিয়ে আসছে। তাই বুমরাহকে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ভারতকে। এদিকে বুমরাহকে নিয়ে মুখ খুলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের আগে অধিনায়ক রোহিত জানিয়েছিলেন, স্ক্যান হয়ে গেলেই বুমরাহকে নিয়ে ধোঁয়াশা স্পষ্ট হবে।

আরও পড়ুন- ব্রিজভূষণের বাড়িতেই ফিরল কুস্তি ফেডারেশনের অফিস : সূত্র

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...