Friday, April 3, 2026

ডানকুনিতে যুবককে লক্ষ্য করে গুলি, মৃত্যু হাসপাতালে

Date:

Share post:

এক যুবককে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডানকুনির (Dankuni) ১২ নম্বর ওয়ার্ড এলাকায়। স্থানীয় মানুষ গুলি চলার শব্দ শুনে এসে আহত যুবককে উদ্ধার করে। তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার মৃত্যু হয়। তবে কে বা কারা গুলি চালিয়েছিল (shootout) তা নিয়ে কোনও ধারণা স্থানীয়রা দিতে পারেননি। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে আহত যুবকের নাম বান্টি সাউ। তার সঙ্গে কারো শত্রুতা রয়েছে কি না তদন্ত করে দেখবে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় গাড়ি চালক বান্টি কাজ সেরে নিজের বাইকে বাড়ি ফিরছিল। সেই সময় কিছু বাইক আরোহী এসে তাকে ঘিরে ধরে। গুলি চালানোর আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে বান্টিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...