Friday, June 5, 2026

শিয়ালদহে ফের বাতিল একাধিক লোকাল, ভোগান্তিতে যাত্রীরা 

Date:

Share post:

ফের ভোগান্তির শিকার হতে চলেছেন যাত্রীরা। শিয়ালদহ বাসুলডাঙা ব্রিজের গার্ডার পরিবর্তনের জন‌্য ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। শনিবার রাত ১০টা ১৫ থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ব্লক থাকবে পাওয়ার। বাতিল হয়েছে দক্ষিণ শাখার একাধিক ট্রেন। পৌনে দশ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

কী কী ট্রেন বাতিল হয়েছে

* শনিবার রাতে ৩৪৮৬০ ও ৩৪৮৫৬ ডাউন এবং আপ ৩৪৮৫৭ ডায়মন্ড হারবার লোকাল
* ৯ ফেব্রুয়ারি- আপ ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ ডায়মন্ড হারবার লোকাল
* ডাউন ৩৪৮১২, ৩৪৮১৮, ৩৪৮২০ ডায়মন্ড হারবার লোকাল

এদিকে, শনিবার রাতে দুজোড়া ডায়মন্ড হারবার লোকাল মগরাহাট ও বারুইপুরে যাত্রা শেষ করবে। রবিবার সকালে চারজোড়া ডায়মন্ডহারবার লোকাল মগরাহাটে যাত্রা শেষ করে ফের সেখান থেকে ঘুরে শিয়ালদহ আসবে।

গত শনিবার ও রবিবারও শিয়ালদা ডিভিশনে বহু লোকাল ট্রেন বাতিল ছিল। ফলে সরস্বতীপুজোয় দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে।

 

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...