Saturday, June 27, 2026

ফের বিপাকে পাকিস্তান ফুটবল, পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করল ফিফা

Date:

Share post:

আবারও বিপাকে পাকিস্তান ফুটবল। বৃ্‌হস্পতিবার ফিফার তরফ থেকে নির্বাসিত করা হল পাকিস্তান ফুটবল ফেডারেশনকে । এই নিয়ে গত আট বছরে তিনবার নির্বাসিত করা হল পাকিস্তানকে। জানা যাচ্ছে, ফিফার নতুন সংশোধিত গঠনতন্ত্র মানতে রাজি নয় পিএফএফ। আর সেই কারণেই নির্বাসন নেমে এল পাকিস্তান ফুটবল ফেডারেশনের ওপর। যার ফলে নির্বাসন না ওঠা পর্যন্ত কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামতে পারবে না পাকিস্তান।

জানা যাচ্ছে, সম্প্রতি ফিফা থেকে পিএফএফ-কে তাদের গঠনতন্ত্রে কিছু সংশোধনী আনতে বলা হয়। কিন্তু পিএফএফ কংগ্রেস থেকে তা মেনে নেওয়া হয়নি। যার ফলে বৃহস্পতিবার পাকিস্তানকে নির্বাসিত করা হয়। এই নিয়ে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা নিজেদের বিবৃতিতে জানিয়েছে, ফিফা ও এএফসির সুপারিশ অনুযায়ী যে সংবিধানের সংশোধন লাগু করার কথা ছিল, সেটি করতে পারেনি পাকিস্তান ফুটবল ফেডারেশন। বলা ভালো, করতে রাজি হয়নি তারা। এই সংশোধন হলে পাকিস্তান ফুটবল ফেডারেশনের সাংগঠনিক কাজ ও নির্বাচন সুষ্ঠুভাবে হত । পাকিস্তান ফেডারেশনের কাজকর্মেও ফিফা রাশ টানছে।“

যদিও ফিফার তরফ থেকে জানানো হয়েছে, নির্বাসন তখনই উঠবে, যখন এই সংশোধনগুলি নিজেদের সংবিধানে লাগু করবে পাকিস্তান ফুটবল ফেডারেশন। যদিও এই নির্বাসন নিয়ে পাকিস্তান ফুটবল ফেডারেশনের নর্মালাইজেশন কমিটি চেয়ারম্যান হারুন মালিক জানিয়েছেন, ফিফা ও ফেডারেশন কংগ্রেসের মধ্যে যোগাযোগের অভাবে এমনটা ঘটেছে। তিনি বলেন, “ আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মেলাতে ফিফা থেকে পিএফএফ-এর সংবিধানে কিছু সংশোধন আনতে চেয়েছিল। তবে পিএফএফ কংগ্রেসের সদস্যদের অধিকাংশই ফিফার প্রস্তাবে রাজি হননি।“

আরও পড়ুন- ফুটবলকে বিদায় মার্সেলোর, আবেগঘন বার্তা রোনাল্ডো-নেইমারের

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...