Saturday, June 20, 2026

পরিচালকদের ছাড়াই সিনেমা- সিরিয়ালের শুটিং, শুক্রবার চেনা ছন্দেই টলিপাড়া

Date:

Share post:

ইচ্ছাকৃতভাবে পরিচালকদের ‘গণছুটি’তেও থেমে থাকলো না বাংলা সিনেমা- সিরিয়ালের শুটিং। বৃহস্পতিবার রাতে ডিরেক্টরস গিল্ড (Directors Guild) সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেয় যে তাঁরা ‘অপমানিত’ বোধ করায় ফ্লোরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর থেকেই আশংকা বাড়ছিল, তাহলে কি শুক্রবার থেকে লাইট- ক্যামেরা- অ্যাকশনের চেনা ছবিটা দেখা যাবেনা স্টুডিও পাড়ায়? কিন্তু এদিন সকাল হতেই দেখা গেল, পরিচালক- টেকনিশিয়ান দ্বন্দ্বেও থেমে রইল না বাংলা বিনোদন জগত। সহ-পরিচালকদের নেতৃত্বে সিরিয়ালের কাজ চলছে। এমনকি সিনেমার শুটিংও শুরু হয়েছে। যথারীতি ফ্লোরে রয়েছেন অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলীরা। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) প্রথম থেকেই জানিয়ে ছিলেন যে কোথাও শুটিং বন্ধ নেই। কাজ চলছে। এদিন তিনি বলেন, FCTWEI-এর এক্তিয়ার নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন তাঁরা ক্ষমতা থাকলে ভোটে জিতে দেখান। প্রায় ৮ হাজার কর্মীদের খেয়াল রাখে ফেডারেশন। পরিচালকরা ইচ্ছাকৃত ভাবে শুটিং বন্ধ করে পরিস্থিতি জটিল করার চেষ্টা করছেন বলে অভিযোগ তাঁর।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে সমাজমাধ্যমে সেট আর্টিস্টদের অনুপস্থিত হওয়ার কথা জানিয়ে ভিডিও পোষ্ট করেন সিরিয়াল নির্মাতা সৃজিত রায়। এরপর একে একে দাসানি স্টুডিয়ো (Dasani Studio)পৌঁছে যান ডিরেক্টরস গিল্ড সদস্যারা। বৃহস্পতিবার বৈঠকের পর আনন্দবাজার অনলাইনকে ডিরেক্টর্স গিল্ড-এর সভাপতি সুব্রত সেন (Subrata Sen)এবং সম্পাদক সুদেষ্ণা রায় (Sudeshna roy)জানিয়েছিলেন, শুক্রবার থেকে ফ্লোরে যাবেন না পরিচালকেরা। শুক্রবার পরিচালকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্বরূপ। তিনি বলেন, “পরিচালকেরা আমাদের কাজের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু তাঁদেরও আগে নিজেদের কাজের এক্তিয়ার বোঝা উচিত। কারণ আমাদের ২৮টি গিল্ডের মধ্যে তাঁরাও অন্যতম।” পাশাপাশি তিনি জানিয়েছেন যে FCTWEI-কে কিছু না জানিয়েই কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকরা যা সমর্থনযোগ্য নয়। শুক্রবার সন্ধ্যায় সমস্যা সমাধানে মিটিং করতে চলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। তার আগে সকাল থেকে নিয়মমাফিক টলিপাড়ায় বেশির ভাগ ধারাবাহিকের শুটিং চলছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...