Monday, April 13, 2026

কল্যাণীর বাজি কারখানায় আলাদা তদন্তের নির্দেশ জেলাশাসককে, ঘোষণা পরিবার পিছু ক্ষতিপূরণ

Date:

Share post:

কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসকে গ্রেফতার করল নদিয়া পুলিশ। তবে এই ঘটনায় কোনোভাবেই দোষীদের রেয়াত করা হবে না, তা স্পষ্ট করে দেওয়া হল নবান্নের তরফে। পুলিশের তদন্তের পাশাপাশি জেলাশাসককে আলাদা করে তদন্তের নির্দেশ দেওয়া হল। সেইসঙ্গে নিহতদের পরিবার পিছু ক্ষতিপূরণের ঘোষণা করা হল।

শুক্রবার কল্যাণীর ২০ নম্বর ওয়ার্ডের রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণে প্রথম থেকেই কড়া হাতে অপরাধীদের অনুসন্ধান চালিয়েছে পুলিশ। দিনভর গা ঢাকা দিয়ে থাকলেও সন্ধ্যায় গ্রেফতার হয় কারখানার মালিক খোকন বিশ্বাস। বাজির ব্যবসায়ী থেকে জীবন শুরু করার খোকন মুর্শিদাবাদ থেকে শ্রমিক এনে বাজির তৈরীর কাজ শুরু করে। তার কারখানায় কোন ধরনের বেনিয়ম ছিল, তদন্ত করে দেখবে পুলিশ।

ইতিমধ্যেই নবান্ন থেকে কারখানাটি সংক্রান্ত সব রিপোর্ট ছেড়ে পাঠানো হয়েছে। সেই সঙ্গে জেলাশাসককে আলাদাভাবে তদন্ত করে নবান্নে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার।

আরও পড়ুন- অ্যাডমিট পেতে জটিলতা! স্কুলের গাফিলতিকেই দায়ী করলেন পর্ষদ সভাপতি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...