Friday, June 5, 2026

আরজি কর ধর্ষণ-খুন মামলায় শুক্রবার রাজ্যের  আবেদনের রায় ঘোষণা 

Date:

Share post:

আরজি কর ধর্ষণ-খুন মামলার রায়দান আজ, শুক্রবার। আরজি কর কাণ্ডের আসামি সঞ্জয় রাইয়ের ফাঁসির আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। রাজ্যের সেই আবেদনেরই রায় ঘোষণা। পাশাপাশি সিবিআই আবেদনেরও রায় ঘোষণা। রায় ঘোষণা করবেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

শুনানির শুরুতেই রাজ্য সরকারের পক্ষ থেকে দোষীর সর্বোচ্চ শাস্তির আবেদন নিয়ে আপত্তি তোলে সিবিআই। যদিও পরে তারাও ফাঁসির দাবিতে আবেদন করে। তবে, কলকাতা হাইকোর্টে সিবিআই-এর ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার প্রশ্ন তুলেছিলেন, নির্যাতিতার পরিবার, সিবিআই বা দোষী নিজে যদি উচ্চ আদালতে না যায়, তবে কীভাবে এই আবেদন করতে পারে?

এই যুক্তির বিরোধিতা করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং সরকারি আইনজীবী দেবাশিস রায়। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তারা এই মুহূর্তে সঞ্জয় রাইয়ের ফাঁসি চায় না। বরং এই ঘটনায় আরও অনেকে যুক্ত বলে অভিযোগ তাঁদের। সেই অভিযুক্তরা ধরা পড়া না পর্যন্ত তাঁরা সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি তাঁরা চান না। এবার সেই মামলা আদৌ গ্রহণ করা হবে কিনা, সেই সিদ্ধান্তই জানাবে কলকাতা হাইকোর্টে।

 

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...