Saturday, April 4, 2026

একধাক্কায় ৫ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা

Date:

Share post:

শুক্রবারই একধাক্কায় ৫ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা। সকাল থেকেই বইছে উত্তুরে হাওয়া। রাজ্যজুড়ে ফের শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে তা কত দিন?‌ হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, কয়েকদিনের মধ্যেই ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। বাড়বে তাপমাত্রা। ধীরে ধীরে বিদায় নেবে শীত।

আগামিকাল, শনিবার আরও একটু নামবে পারদ। সামনের সপ্তাহে আবার তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাবে। আগামী সপ্তাহেই শীতের বিদায়।

পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের ছয় জেলা এবং উত্তরবঙ্গের চার জেলায়। বাকি জেলাগুলোতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। বেশি কুয়াশার সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। শনিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। তবে আগামী সপ্তাহেই শীতের বিদায় পর্ব শুরু। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গের ছয় জেলায় আজ, শুক্রবার মাঝারি কুয়াশার দাপট।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমেছে। শনিবার পারদ আরও নামার সম্ভাবনা। পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের ছয় জেলা এবং উত্তরবঙ্গের চার জেলায়। বাকি জেলাগুলোতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকবে।

 

Related articles

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...