Friday, April 3, 2026

BGBS-এ MOU স্বাক্ষর, বাংলায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র করছে আমূল

Date:

Share post:

BGBS-এর সমাপ্তি অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এবারের বাণিজ্য সম্মেলন দারুন সফল। প্রচুর MOU স্বাক্ষর হয়েছে। আর তার একদিনের মধ্যেই আমূল (Amul) ঘোষণা করল ৬০০ কোটি টাকা ব্যয়ে বাংলায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র তৈরি করবে তারা। আমূলের নিয়ন্ত্রক দুগ্ধ সমবায়- গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে এই ইন্টিগ্রেটেড ইউনিট গড়ে তুলবে। অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ওই সংস্থার সঙ্গে রাজ্য শিল্প উন্নয়ন নিগম এবং প্রাণিসম্পদ বিকাশ দফতরের একটি মউ স্বাক্ষরিত হয়েছে।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জৈন মেহতা জানান, সামগ্রিকভাবে প্রতিদিন ১৫ লক্ষ লিটার দুগ্ধ প্রক্রিয়াকরণ সম্পন্ন এই ইউনিট গড়ে তুলতে খরচ হবে প্রায় ৬০০ কোটি টাকা। এই ইউনিটে প্রতিদিন ১০ লক্ষ কেজির দই উৎপাদন হবে। বর্তমানে রাজ্যে আমূলের (Amul) ১০ লক্ষ লিটারের বেশি দুধ বিক্রি হয়। রাজ্যের ১৪টি জেলার প্রায় ১ লক্ষ ২০ হাজার মহিলাকে নিয়ে কাঁচামাল সংগ্রহের নেটওয়ার্ক গড়ে তুলেছে আমূল। হাওড়ায় নতুন ইউনিট গড়ে ওঠার ফলে এই নেটওয়ার্ক আরও মজবুত হবে বলে তিনি জানিয়েছেন।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...