Wednesday, June 24, 2026

সরস্বতীপুজোর বিসর্জন ঘিরে অশান্তি, হুগলিতে আক্রান্ত পুলিশ

Date:

Share post:

বাঙালির উৎসবে প্ররোচনা দিয়ে অশান্তির ঘটনা সাম্প্রতিক সময়ে রীতি হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন সর্বত্র সহানুভূতির সঙ্গে সমস্যার সমাধান করা সত্ত্বেও হামলার মুখে পড়তে হচ্ছে পুলিশকে। এবার বেপরোয়া যুবকদের সরস্বতী বিসর্জনে (Saraswati emersion) মাইকের তাণ্ডব বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ। হুগলির পাণ্ডুয়ায় (Pundooah) মাথা ফাটল পুলিশের এএসআই-এর।

সরস্বতী পুজো (Saraswati puja) শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ কেটে গেলেও প্রতিমা বিসর্জন শেষ করতে পারেননি পুজো আয়োজকরা অনেক জায়গাতেই। হুগলির পাণ্ডুয়ায় (Pundooah) পাঁচগড়া তোরগ্রাম পঞ্চায়েত এলাকার একটি সরস্বতী বিসর্জনে জোরে মাইক বাজানো নিয়ে গোলমালের সূত্রপাত। স্থানীয়রা পুলিশে অভিযোগ করে। অভিযোগ পেয়ে পুলিশ সেই আয়োজকদের মাইক বাজেয়াপ্ত করতে গেলে পুলিশের উপরই চড়াও হয় আয়োজকরা।

সম্প্রীতির পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বারোয়ারি সরস্বতী পুজোগুলি যাতে সম্পন্ন হয়, তার জন্য একাধিক এলাকায় বাহিনী বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে রাজ্য পুলিশ থেকে কলকাতা পুলিশ। তবে পাণ্ডুয়ায় আগে থেকে কোনও অশান্তির সম্ভাবনা না থাকায় অতিরিক্ত সচেতনতা ছিল না। এদিন পুলিশকে বাধা দিতে পুলিশের উপর পাথর ছুঁড়তে শুরু করে স্থানীয়রা। পাথরের আঘাতে মাথা ফাটে এএসআই (ASI) রাজদেব হাজরার। আহত হন এক ভিলেজ পুলিশকর্মীও। এরপরই গ্রামে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। তবে এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...