Wednesday, June 24, 2026

যোগান বাড়াতে ২৫ টন সংরক্ষণের পেঁয়াজ গোলা তৈরি করছে রাজ্য! বড় ঘোষণা কৃষি বিপণন মন্ত্রীর

Date:

Share post:

পেঁয়াজের যোগান বাড়াতে রাজ্য সরকার বিভিন্ন জেলায় ২৫ টন সংরক্ষণ ক্ষমতাসম্পন্ন পেঁয়াজ গোলা তৈরি করছে l এই কেন্দ্রগুলি গড়ে তোলার জন্য কৃষি সমবায় গুলিকে ভর্তুকিও দেওয়া হবে। রাজ্যে বর্তমানে প্রতিটি ছয় থেকে নয় ম্যাট্রিক টন মজুত ক্ষমতা সম্পন্ন প্রায় ৪ হাজার পেঁয়াজ গোলা রয়েছে।

কৃষি বিপণন দফতর সূত্রে জানা গিয়েছে মোট ৯১৭টি পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলার জন্য ছয় কোটি টাকা ভর্তুকি ধার্য করা হয়েছে। এর মধ্যে মালদা জেলায় ৫৭ টি মুর্শিদাবাদে ১১৩ টি, নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় ১২৪ টি করে, দক্ষিণ ২৪ পরগনায় ৩৭ টি হুগলিতে ১১৪ টি পূর্ব বর্ধমানের ১১৩ টি ,বীরভূম ও বাঁকুড়ায় ৭৯ টি করে এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ৭৭ টি পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এই কেন্দ্রগুলিতে চাষিরা স্বল্প মূল্যে নিজেদের উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণ করার সুযোগ পাবেন। এর ফলে লক্ষাধিক মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হবে বলে কৃষি বিপণন দফতর সূত্রে জানা গিয়েছে।

কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, হাওড়া, হুগলি, নদীয়া সহ সাতটি জায়গায় পেঁয়াজ গোলা তৈরী হবে। সেই সঙ্গে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির জন্যও রাজ্য সরকার সচেষ্ট। মন্ত্রী আরও বলেন, রাজ্যে এই মুহূর্তে ৬৪৬টি সুফল বাংলা বিপণি কেন্দ্র চালু আছে। এর মধ্যে স্থায়ী ৮২টি এবং অস্থায়ী ৪৫৮টি। কয়েকদিন আগে বাজারে আলুর দাম যখন অনেকটা বেড়ে গিয়েছিল, তখন হাওড়া, হুগলি, কলকাতা সহ সংলগ্ন অঞ্চলে ১০৬টি অতিরিক্ত অস্থায়ী বিপণি খোলা হয়েছিল। কিছু ভ্রাম্যমান বিপণিও চালু আছে। আরও ৫০টি গাড়ি কেনা হচ্ছে। তিনি আরও জানান, রাজ্যে ২০টি ফল-সব্জি কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, যেখানে টমেটো পিউরি তৈরি করা হবে। মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষও প্রতিদিন জিনিসপত্রের দাম জানতে পারবেন।

আরও পড়ুন- BGBS-এ MOU স্বাক্ষর, বাংলায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র করছে আমূল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...