Friday, April 3, 2026

ধর্ষণ-POCSO আইন মামলা অভিযোগকারী চাইলেও খারিজ হবে না: জানাল কেরালা হাই কোর্ট

Date:

Share post:

ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় বা পকসো আইনে একবার মামলা রুজু হলে যিনি মামলা করছেন তিনিও তুলতে পারবেন না। একবার মামলা হলে পরে তা খারিজ করা যাবে না। জানাল কেরালা হাই কোর্ট (Kerela High Court)। আদালতের বক্তব্য, গুরুতর অপরাধের ক্ষেত্রে এই নিয়মই প্রযোজ্য।
আরও খবর: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ: বিশ্ব বাজারের দিকেই তাকিয়ে RBI, অর্থমন্ত্রী!

সম্প্রতি কেরালা হাই কোর্টে (Kerela High Court) একটি মামলা ওঠে। সেখানে দেখা যায়, কয়েক বছর আগে নিজের নাচের শিক্ষকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন তাঁর নাবালিকা ছাত্রী। অভিযোগ ছিল, ২০১৫ সালে ওই কিশোরীর সঙ্গে নাচের শিক্ষকের (Dance Teacher) শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন অভিযুক্ত শিক্ষক। কিন্তু পরে অন্য এক জনকে বিয়ে করেন। তার পরেই তাঁর বিরুদ্ধে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের করা হয়। যেহেতু সেই সময় অভিযোগকারিনী নাবালিকা ছিলেন, সেই কারণে POCSO-র অধীনে মামলা দায়ের হয়। অভিযুক্ত করা হয় নাচের শিক্ষকের স্ত্রীকেও।

তবে, ২০২০ সালে নাচের শিক্ষক এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে চান অভিযোগকারী তরুণী। ম্যাজিস্ট্রেটের কাছে বয়ানও দেন অভিযোগকারিণী ও তাঁর মা। কেরালা হাই কোর্টে মামলা ওঠে।

তবে, হাই কোর্টের পর্যবেক্ষণ, ধর্ষণের মতো গুরুতর অভিযোগে এক বার মামলা রুজু হলে নির্যাতিতা অনুরোধ করলেও তা আর খারিজ করা হবে না। কারণ, এই ধরনের অভিযোগ অত্যন্ত গুরুতর। সেই কারণে মামলা চলবে। এক্ষেত্রেও ট্রায়াল কোর্টে মামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি। বিচারপ্রক্রিয়া তিনমাসের মধ্যে শেষ করতে বলা হয়েছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...