Friday, April 3, 2026

দীর্ঘদিন ধরে ব্যাটে রান নেই রোহিতের , ভারত অধিনায়ককে বিশেষ পরামর্শ অশ্বিনের

Date:

Share post:

এখনও নিজের অফ ফর্ম কাটিয়ে উঠতে পারেননি ভারত অধিয়ানয়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সিরিজের পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ রোহিত। আর এরপরই রোহিতের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন । বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। ফর্মে ফিরতে ভারত অধিনায়ককে বিশেষ পরামর্শ দিলেন তিনি।

রোহিতকে নিয়ে অশ্বিন বলেন, “ যতদিন ব্যাটে রান আন আসছে, ততদিন লোক তোমাকে নিয়ে প্রশ্ন তুলবে। ব্যাট হাতেই জবাব দিতে হবে। “ এখানেই না থেমে অশ্বিন আরও বলেন, “কাজটা খুব কঠিন। রোহিতের দিকটা ভাবলে বোঝা যাবে এটা খুব হতাশাজনক। ও হয়তো সিরিজ শুরুর আগে প্রচুর আত্মবিশ্বাস নিয়ে এসেছিল। হয়তো ভেবেছিল এই ফরম্যাটে আমার ব্যাটে ভালো রান আসছে। সেটাই চালিয়ে যাব। কিন্তু সমস্যা হল, মানুষ প্রশ্ন করবেই। এটা জটিল পরিস্থিতি। এই প্রশ্নগুলো থামানো যাবে না। যেদিন ব্যাট হাতে তিনি পারফর্ম করবেন, সেদিন থেকেই একমাত্র ওই প্রশ্নগুলো থামানো যাবে। ক্রিকেটার হিসাবে আমি বুঝতে পারছি, রোহিতকে কীসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এটা খুব কঠিন কাজ। আমার প্রার্থনা, ও যেন ভালো খেলতে পারে। এই সিরিজে একটা সেঞ্চুরি পাক।“

অস্ট্রেলিয়া সফরের পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেও ব্যাট হাতে রান তুলতে পারেননি রোহিত। ইংল্যান্ডের বিরুদ্ধে করেছেন ২ রান। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। এই সিরিজই শেষ প্রস্তুতি টিম ইন্ডিয়ার কাছে। এখানেই নিজেদের গুছিয়ে নেওয়ার পালা রোহিতদের।

আরও পড়ুন- আগামিকাল দ্বিতীয় একদিনের ম্যাচে নামার আগে পুরীর জগন্নাথদেবের মন্দিরে পুজো অক্ষরদের

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...