Sunday, June 28, 2026

‘পারফেক্ট’-গায়ক এড সিরানের স্ট্রিট শো-তে বাধা! তার খুলে দিল পুলিশ

Date:

Share post:

‘পারফেক্ট’ হল না এড সিরানের (Ed Sheeran) ভারতে কনসার্ট সিরিজ (concert series)। দেশের ভক্তদের ভালোবাসায় আপ্লুত সিরান অতিরিক্ত স্ট্রিট শো করতে চাইলে তাঁর গান চলাকালীন তার মাইকের তার খুলে দিলো বেঙ্গালুরু (Bengaluru) পুলিশ। সেই ভিডিও তাঁর ভক্তরাই ভাইরাল করলেন সোশ্যাল মিডিয়ায়।

কনসার্ট সিরিজে ইতিমধ্যেই হায়দ্রাবাদ, চেন্নাইতে (Chennai) গান গেয়েছেন এড সিরান। চেন্নাইতে তাঁর শো চলাকালীন তাঁর সঙ্গে দেখা করেন ভারতের সঙ্গীত পরিচালক এ আর রহমান (A R Rahman)। চেন্নাইয়ের পরের শো বেঙ্গালুরুতে (Bengaluru)। রবিবার সেই শো-এর আগে চার্চ স্ট্রিটে স্ট্রিট শো করছিলেন সিরান (Ed Sheeran)। সেই গান শুনতে চার্চ স্ট্রিট এলাকায় ভিড় জমে যায়। ছুটে আসে পুলিশ। আর তাতেই বিপত্তি।

সিরানের সফরের ম্যানেজাররা জানান, সেখানে শো করার আবেদন করেছিলেন তাঁরা। তারপরই শো শুরু করেন। পুলিশের দাবি, শো করার অনুমতি দেওয়া হয়নি। ফলে গান চলাকালীন সটান মাইকের তার খুলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন এক পুলিশকর্মী। এই ঘটনার পরে নেটিজেনদের একাংশ বেঙ্গালুরু (Bengaluru) পুলিশের দুর্ব্যবহারের নিন্দা করেছেন। আরেক শ্রেণির ভক্ত রসিকতা করেছেন, পুলিশ কর্মী ব্রিটিশ গায়ককে চেনে না বলে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...