Wednesday, June 24, 2026

মাও-অভিযানে ফের সাফল্য, বিজাপুর নিহত ৩১ মাওবাদী, মৃত ২ নিরাপত্তাকর্মী

Date:

Share post:

গোপণ সূত্রে খবর পেয়ে ফের মাওবাদী (Maoist) বিরোধী অভিযানে সাফল্য নিরাপত্তা রক্ষী বাহিনীর। রবিবার ভোর থেকে অভিযানে মৃত্যু হল ১২ শীর্ষ মাওনেতার। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুরে এই অভিযানে নিহত হন ২ নিরাপত্তা কর্মীও। আরও ২ নিরাপত্তাকর্মী আহত হন, তবে তাঁদের আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে। রবিবার সকাল থেকে তল্লাশিতে পরে উদ্ধার হয় মাওবাদীদের দেহ। মোট ৩১ মাওবাদী নিহত, দাবি পুলিশের।

গতমাসে বিজাপুরে (Bijapur) মাও আইইডি বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর আট জওয়ান নিহত হন। এরপর থেকেই বিজাপুর এলাকায় মাওবাদী বিরোধী তল্লাশি শুরু হয় জোর কদমে। একদিকে সিআরপিএফ (CRPF) ও কমব্যাট ফোর্স, অন্যদিকে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) এই অভিযান শুরু করে। সেই মতো বিজাপুরের (Bijapur) ইন্দ্রবাতী ন্যাশানাল পার্ক সংলগ্ন জঙ্গলে মাওবাদী শীর্ষনেতারা লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তা বাহিনী।

ইতিমধ্যেই ছত্তিশগড়ের (Chhattisgarh) দান্তেওয়াড়া এলাকায় সাধারণ মানুষ ও পুলিশের ইনফর্মারদের খুন করতে শুরু করেছে মাওবাদীরা। বিজাপুরে (Bijapur) সেই পরিস্থিতি তৈরি করার আগেই অভিযানে নামে নিরাপত্তাকর্মীরা। শনিবার বিকাল থেকে ইন্দ্রাবতী ন্যাশানাল পার্ক (Indravati National Park) সংলগ্ন এলাকায় শুরু হয় তল্লাশি। খবর ছিল সেখানে মাওবাদী শীর্ষস্থানীয় নেতারা সেখানে উপস্থিত রয়েছে।

নিরাপত্তাকর্মীদের তল্লাশি শুরু হতেই পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করে মাওবাদীরা (Maoist)। পরে রবিবার সকালে ১২ জন মাওবাদীর দেহ উদ্ধার হয় বলে জানানো হয় প্রতিরক্ষা বাহিনীর তরফে। পরে পুলিশের তরফে জানানো হয় জঙ্গলে পাওয়া গিয়েছে ৩১ মাওবাদীর দেহ। মৃত্যু হয় ২ ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডেরও (DRG)। তবে এই অভিযানে শেষ হয়নি তল্লাশি, জানানো হয়েছে নিরাপত্তাকর্মীদের তরফে।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...