Wednesday, June 24, 2026

রোহিতের সমালোচনায় কপিল দেব, কী বললেন ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ?

Date:

Share post:

অস্ট্রেলিয়া সিরিজের পর ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যাট হাতে ব্যর্থ ভারত অধিনায়ক রোহিত শর্মা। খারাপ সময় এখনও কাটিয়ে উঠতে পারেননি ভারত অধিনায়ক। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। আর তার আগে রোহিতের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। বলা ভালো রোহিতের পারফরম্যান্সে বিরক্ত তিনি। কপিল দেবের মতে, রোহিতের জন্য ভারতীয় দল সমস্যায় পড়ছে।

এই নিয়ে কপিল দেব বলেন, “ রোহিত বড় ক্রিকেটার। আশা করছি ও তাড়াতাড়ি ফর্মে ফিরবে। গোটা দেশ ওর দিকে তাকিয়ে আছে। কিন্তু ওর ব্যাটে রান নেই। রোহিতের জন্যই সমস্যা বাড়ছে ভারতের। দল অনেক সময় খারাপ খেলছে। অধিনায়ক খারাপ ফর্মে থাকলে দল সমস্যায় পড়ে। সেটাই হচ্ছে। খারাপ ফর্ম ওর নেতৃত্বেও প্রভাব ফেলছে। “ এখানেই না থেমে কপিল দেব আরও বলেন, “ দল ভালো খেললে প্রচুর প্রশংসা পায়। আর না জিতলেই সমর্থকদের রাগ হয়। তখন মারাত্মক সমালোচনায় বিদ্ধ হয় ক্রিকেটাররা। তাই আমার মতে এত প্রশংসা না করাই ভালো।”

সব ফরম্যাটেই ব্যার্থ রোহিত। ব্যাটে রান আসছে না তাঁর। ফলে রোহিত যে কেরিয়ারের চূড়ান্ত অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন, তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।

আরও পড়ুন- চেন্নাইয়ানের বিরুদ্ধে দলের পারফরম্যান্সে হতাশ অস্কার, কী বললেন তিনি?

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...