Monday, April 6, 2026

ডার্বিতে দাপট অব্যাহত মোহনবাগানের, অনুর্ধ্ব ১৩ লিগে লাল-হলুদকে হারাল ১-০ গোলে

Date:

Share post:

ফের ডার্বি জয় মোহনবাগান সুপার জায়ান্টের। গতকাল অনুর্ধ্ব-১৫ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়েছিল ৪-২ গোলে। আর আজ হারাল অনুর্ধ্ব ১৩ লিগে। এদিন বিধাননগর পৌরসভার স্পোর্টস কমপ্লেক্সের মাঠে অনূর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগ পর্যায়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল দু’দল। সেই ম্যাচে লাল-হলুদকে ১-০ গোলে হারায় সবুজ-মেরুন। বাগানের হয়ে একমাত্র গোল সাগ্নিক কুণ্ডুর। চলতি মরশুমে ডার্বিতে দাপট দেখাচ্ছে মোহনবাগান। সিনিয়র ও জুনিয়র ডার্বি মিলিয়ে মোট ১১টি ম্যাচের মধ্যে ৮টি জিতেছে সবুজ-মেরুন কাল্ব।

শুরু হয়েছে অনুর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগ শুরু হয়েছে। প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সেই ম্যাচে প্রথম থেকেই দাপট দেখায় সবুজ-মেরুন। যার ফলে ম্যাচের ৮ মিনিটের মাথায় গোল করে মোহনবাগান। বাগানের হয়ে গোলটি করেন সাগ্নিক কুণ্ডুর। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি সবুজ-মেরুন।

গতকাল অনুর্ধ্ব-১৫ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ৪-২ গোলে হারিয়ে ছিল সবুজ-মেরুন। কল্যাণীতে অনুর্ধ্ব-১৫ লিগে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ওই ম্যাচে মোহনবাগানের হয়ে হ্যাটট্রিক করেন রাজদীপ পাল। অপর গোলটি রোহিত বর্মনের। ইস্টবেঙ্গলের হয়ে গোল দুটি করেন রোমিত দাস এবং শিশির সরকার।

আরও পড়ুন- মানবিক নেহরা, ছোটবেলার কোচের পাশে প্রাক্তন পেসার, কিনে দেন বাড়ি

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...