Wednesday, June 24, 2026

ক্রাউড ফান্ডিংয়ের টাকা নয়ছয়! তলব আর জি করের আন্দোলনকারী চিকিৎসকদের

Date:

Share post:

কোথা থেকে এলো মঞ্চ বাঁধার টাকা। দিনের পর দিন শহরের একেক জায়গায় যানবাহন স্তব্ধ করার অপচেষ্টার অর্থের যোগান নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল রাজ্যের শাসকদল। এবার আর্থিক বেনিয়মের (misappropriation) প্রশ্নে আন্দোলনের মুখ হয়ে ওঠা জুনিয়র চিকিৎসকদের তলব করল বিধাননগর কমিশনারেটের পুলিশ (Bidhannagar Commissionerate)। তবে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো সেই জিজ্ঞাসাবাদে সাড়া দিলেও বাকি ছয় চিকিৎসক জিজ্ঞাসাবাদে সাড়া দেয়নি।

একটা বিপুল পরিমাণ টাকা ক্রাউড ফান্ডিংয়ের (crowd funding) মাধ্যমে তুলেছিলেন জুনিয়র চিকিৎসকদের সংগঠন। বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় আবেদন করে ছড়িয়ে দেওয়া হয়েছিল ফোন নম্বর, অনলাইন পেমেন্টের (online payment) নম্বর। সেখানেই বহু মানুষ টাকা দেন। তারই মধ্যে এক ব্যক্তি বিধাননগর থানা ও পরে বিধাননগর কোর্টেও আবেদন করেন টাকার ব্যয় সম্পর্কে জানতে। অভিযোগ করেন, তহবিলে দেওয়া টাকা নয়ছয় (misappropriation) হওয়ারও।

সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগর কমিশনারেটের পুলিশ শনিবার ডেকে পাঠায় জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো, অর্ণব মুখোপাধ্যায়, রাজু সাউ সহ সাতজনকে। প্রয়োজনে তাঁরা ভিডিও কনফারেন্সেও যোগাযোগ করতে পরেন বলে ছাড় দেয় পুলিশ। তবে একমাত্র অনিকেতই ভিডিও কলে (video call) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন শনিবার।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...