Sunday, February 22, 2026

রোহিতের ব্যাট হাতে দাপট, এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় ভারতের

Date:

Share post:

এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় ভারতের। এদিন কটকে দ্বিতীয় একদিনের ম্যাচে নেমেছিল ভারতীয় দল। সেই ম্যাচে ৪ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া। সৌজন্যে ভারত অধিনায়ক রোহিত শর্মা। শতরান করলেন তিনি। ১১৯ রান করেন ভারত অধিনায়ক। ভারতের হয়ে তিন উইকেট রবীন্দ্র জাদেজার। চোট সারিয়ে এই ম্যাচে নেমেছেন বিরাট কোহলি। তবে এদিনও রান পেলেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। এই ম্যাচে অভিষেক হয় বরুণ চক্রবর্তীর। তিনি নেন এক উইকেট।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। প্রথমে ব্যাট করতে নেমে ৩০৪ রান করে ইংরেজরা। তবে ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ধাক্কা খায় ইংরেজরা। ২৬ রানে আউট হন সল্ট। তবে ইংল্যান্ডের হয়ে ব্যাট হতে দাপট দেখান জো রুট এবং ডুকেট। রুট করেন ৬৯ রান। ৬৫ রান করেন ডুকেট। ৪১ রান করেন লিভিংস্টোন। ৩৪ রান করেন বাটলার। হ্যারি ব্রুক করেন ৩১ রান। টিম ইন্ডিয়ার হয়ে তিন উকেট জাড্ডুর। একটি করে উইকেট নেন মহম্মদ শামি, হর্ষিত রানা, হার্দিক পান্ডিয়া এবং বরুণ চক্রবর্তীর।

জবাবে ব্যাট করতে নেমে সহজে তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্যে ভারত অধিনায়ক। ১১৯ রান করেন তিনি। এই শতরানের সুবাদে ৩২তম শতরানটি করে ফেললেন রোহিত। দীর্ঘদিন রান পাচ্ছিলেন না রোহিত। একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছিলেন ভারত অধিনায়ক। শেষ বার তিনি শতরান করেছিলেন গত বছর। এদিকে ব্যাট হাতে ৬০ রান করেন শুভমন গিল। তবে এদিনো রান পেলেন না বিরাট কোহলি। ৫ রান করেন তিনি। ৪৪ রান করেন শ্রেয়স আইয়র। ৪১ রানে অপরাজিত অক্ষর প্যাটেল। ইংরেজদের হয়ে ২ উইকেট ওভারটন। একটি করে উইকেট নেন আটকিনসন, আদিল রাশিদ এবং লিভিংস্টোন।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ে ভারতের সঙ্গে এই দেশকেও এগিয়ে রাখলেন অশ্বিন

spot_img

Related articles

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...

সেচ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার বিজেপি বিধায়ক

সেচ প্রকল্পের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগে কর্নাটকে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি।...