Tuesday, June 23, 2026

দিল্লিতে পরাজয়, পঞ্জাবে ঘর ভাঙতে চাইছে বিজেপি: সতর্ক আপের বিশেষ বৈঠক

Date:

Share post:

দল ভাঙার খেলায় সিদ্ধহস্ত বিজেপি। দিল্লি নির্বাচনেও (Delhi Assembly Election) পড়েছে তার প্রভাব। দলবদলু কংগ্রেস-আপ বিধায়ক মন্ত্রীরা বিজেপির জয়ের অন্যতম কারিগরও হয়েছেন। ঠিক এটাই নির্বাচনের আগে বারবার সতর্ক করেছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশি (Atishi Marlena)। দিল্লির পরে এবার পঞ্জাবেও (Punjab) একই খেলা খেলার চেষ্টায় বিজেপি। তাই সতর্ক আপ আগে থেকেই শাসকদল আপের শক্তি যাচাইয়ে বৈঠক ডাকল দিল্লিতে।

অপারেশন লোটাসের (operation lotus) ছকে এবার পঞ্জাবের আপ (AAP) সরকারকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি, এই চক্রান্তের আভাস মেলার পরেই তড়িঘড়ি পঞ্জাবের (Punjab) বিধায়কদের দিল্লিতে তলব করে জরুরি বৈঠক ডেকেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)৷ মঙ্গলবার দিল্লিতে আয়োজিত হবে এই বৈঠক, যেখানে পাঞ্জাবের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন অরবিন্দ কেজরিওয়াল, সোমবার দাবি জানানো হয়েছে আপ শিবির সূত্রে৷

তাত্‍পর্যপূর্ণ, ৬ ফেব্রুয়ারি পঞ্জাব মন্ত্রিসভার বৈঠক স্থগিত করে দেওয়া হয়েছিল দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলের কারণ দেখিয়ে৷  অনেকেই ভেবেছিলেন, মঙ্গলবার হতে পারে পঞ্জাবের মন্ত্রিসভার বৈঠক৷  এই বৈঠকের পরিবর্তে যেভাবে তড়িঘড়ি পঞ্জাবের দলীয় বিধায়কদের দিল্লিতে বিশেষ বৈঠকে তলব করেছেন কেজরিওয়াল, তার পরে আম আদমি পার্টির (AAP) শীর্ষ নেতৃত্বের সক্রিয়তা স্পষ্ট বোঝা যাচ্ছে৷

আপ শিবির তো বটেই কংগ্রেসের (Congress) তরফেও দাবি জানানো হয়েছে, পঞ্জাবে বিজেপি অপারেশন লোটাস (operation lotus) চালাতে পারে বলে৷ ৩৫ জন বিধায়ক বিজেপি শিবিরে যোগ দিতে পারেন বলে অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ সুখজিন্দর সিং রণধাওয়া৷ তাঁর দাবিকে আদৌ খাটো করে দেখছে না আপ শিবির৷ এর আগে মধ্যপ্রদেশ, অসম, গোয়ার মত রাজ্যেও অপারেশন লোটাসের ছকে ক্ষমতা দখল করেছে বিজেপি (BJP)৷  সেকথা মাথায় রেখেই এবার পঞ্জাব বাঁচানোর লক্ষ্যে মরিয়া হয়ে উঠেছে আপ নেতৃত্ব, দাবি দলীয় সূত্রের৷

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...