Wednesday, June 24, 2026

ফের ডার্বি জয় বাগানের, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগে লাল-হলুদকে হারাল ১-০ গোলে

Date:

Share post:

ফের ডার্বির রং সবুজ-মেরুন। এদিন ফের ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন নৈহাটি স্টেডিয়ামে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের জোনাল গ্রুপ স্টেজে লাল-হলুদের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সেই ম্যাচে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারায় সবুজ-মেরুন। বাগানের হয়ে একমাত্র গোল টংসিনয়ের। তবে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল লাল-হলুদ। পেনাল্টি সুযোগ হাতছাড়া করে ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে পেনাল্টি মিস করেন জোসেফ জাস্টিন।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে প্রথমার্ধে কোন দলই গোলের দরজা খুলতে পারেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় সবুজ-মেরুণ। যার ফলে ম্যাচের ৫৯ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান । বাগানকে গোল করে এগিয়ে দেন টংসিন। মাঠের ডান দিক থেকে আসা ক্রস জালে জড়িয়ে দেন তিনি। এরপর ম্যাচের ৬৪ মিনিটে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। যদিও দেখা যায় পেনাল্টি নিয়ে রয়েছে বিতর্ক। রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সবুজ-মেরুন। যদিও তাতে কর্ণপাত করেননি রেফারি। পেনাল্টির সিদ্ধান্তে অনড় থাকেন তিনি। পেনাল্টি মারতে যান ইস্টবেঙ্গল ফুটবলার জোসেফ জাস্টিন। বল বাইরে মারেন তিনি। এই জয়ের ফলে মরশুমে ৯ টি ডার্বি জিতল মোহনবাগান।

গত শনিবার অনুর্ধ্ব-১৫ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ৪-২ গোলে হারিয়েছিল মোহনবাগান। গতকাল অনূর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগ পর্যায়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল দু’দল। সেই ম্যাচে লাল-হলুদকে ১-০ গোলে হারায় সবুজ-মেরুন। বাগানের হয়ে একমাত্র গোল সাগ্নিক কুণ্ডুর।

আরও পড়ুন-কতটা ফিট বুমরাহ, পারবেন খেলতে চ্যাম্পিয়ন্স ট্রফি ? মুখ খুললেন জাদেজা

 

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...