Thursday, June 4, 2026

‘জয় বাংলা’ ধার করা নয়: বাংলাতেই ‘নিরাপদ’ নজরুলের বাণী, জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলাদেশে (Bangladesh) নিরাপদ নয় নজরুলের ‘জয় বাংলা’। এমনকি ব্রিটেনেও বাংলাভাষার উপর কোপ। সেই পরিস্থিতিতে বাংলাতেই একমাত্র এই স্লোগান নিরাপদ, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর আগে বাংলাতেই বারবার বিরোধীরা ‘জয় বাংলা’ (Jai Bangla) স্লোগান নিয়ে কটাক্ষ করে বাংলাকে বদনামের প্রয়াস করেছে। কিন্তু তাতে অবিচলিত থেকে সেই স্লোগানকেই বাংলায় প্রতিষ্ঠা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ভবিষ্যতেও যে তার ব্যতিক্রম হবে না, তাও সোমবার বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনের নিয়মমাফিক আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই জয় বাংলা স্লোগানের প্রসঙ্গ ওঠে। বাংলাদেশে ইউনূস (Mohammed Yunus) জমানায় আর নিরাপদ নয় এই স্লোগান। এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী জানান, আমাদের এখানে জয় বাংলা (Jai Bangla) স্লোগান (slogan) আছে এবং থাকবে।

সেই সঙ্গে বিরোধীদের কটাক্ষেরও কড়া জবাব দেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, ‘জয় বাংলা’ শব্দটি কবি নজরুল ইসলামের (Kazi Nazrul Islam) কবিতা থেকে নেওয়া। কারও কাছ থেকে ধার করে আমরা ‘জয় বাংলা’ স্লোগান (slogan) দিই না। এদিন বিধানসভার অধিবেশন কক্ষও রাজ্যপালের ভাষণের পর তৃণমূল বিধায়কদের জয় বাংলা স্লোগানে ভরে ওঠে।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...