Monday, March 16, 2026

লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় প্রয়াগরাজে, ৩০০ কিলোমিটার লম্বা যানজটে ফেঁসে হাঁসফাস অবস্থা   

Date:

Share post:

একের পর এক গাড়ির সারি।এক ইঞ্চিও এগোনোর সুযোগ নেই। গাড়ির হর্নে কান পাতা দায়। সকলেই চাইছেন এগিয়ে যেতে। কিন্তু তীব্র যানজট কাটিয়ে এগোনোর কোনও উপায় নেই! এমনই ছবি দেখা গিয়েছে প্রয়াগরাজে। মহাকুম্ভে কোটি কোটি মানুষের ভিড় হবে, তা আগে থেকেই আন্দাজ করেছিল উত্তরপ্রদেশ সরকার। মেলা শুরুর আগে থেকেই পুণ্যার্থীদের সংখ্যা নিয়ে বিভিন্ন তত্ত্বও দিচ্ছিল যোগী আদিত্যনাথ সরকার। এমনকি, কোটি কোটি পুণ্যার্থীর ‘নিশ্ছিদ্র সুরক্ষা’ ব্যবস্থার দাবি করেছিল তারা।কিন্তু বাস্তবের সঙ্গে ,তার কোনও মিল পাওয়া যায়নি।

পদপিষ্টের ঘটনা, ঘন ঘন অগ্নিকাণ্ড থেকে যানজট। নানা কারণে মহাকুম্ভের ব্যবস্থাপনা প্রশ্নের মুখে।মহাকুম্ভে ত্রিবেণীসঙ্গমে ডুব দিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় প্রয়াগরাজে। লম্বা যানজটে আটকে অনেকেই ফিরতি পথ ধরেছেন। অনেকে আবার ঘণ্টার পর ঘণ্টা সেই যানজটের মধ্যেই আটকে থাকলেন। শুধু ছোট, বড় যাত্রিবাহী গাড়ি নয়, পণ্যবাহী লরি, ট্রাক, এমনকি অ্যাম্বুল্যান্সও ফেঁসে গিয়েছে প্রায় ৩০০ কিলোমিটার লম্বা যানজটে। অনেকেই সড়কপথে মহাকুম্ভে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিহার পেরোতেই গাড়ি আটকে পড়ছে তীব্র যানজটে। মধ্যপ্রদেশের মাইহারের পুলিশ জানিয়েছে, রবিবার থেকে শুরু হওয়া যানজটের কারণে প্রয়াগরাজের দিকে যাওয়া দুষ্কর হয়ে পড়েছে! পুলিশই জানিয়েছে, যানজট রয়েছে ৩০০ কিলোমিটার দীর্ঘ পথ জুড়ে । ওই যানজটে আটকে পড়া পুণ্যার্থীরা কেউ পাঁচ ঘণ্টা, কেউ আট ঘণ্টা, কেউ আবার ১২ ঘণ্টা অপেক্ষা করছেন বলেও দাবি। অনেকেরই দাবি, ৪৮ ঘণ্টা কেটে গেলেও যানজট কাটেনি।

তীব্র যানজটের নানা ছবি, ভিডিও রবিবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের আবেদন, যানজটে আটকে থাকা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্লান্ত তীর্থযাত্রীদের মানবিক দৃষ্টিকোণ দিয়ে দেখা উচিত। তীর্থযাত্রীদের উদ্ধারে জরুরি ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন যোগী আদিত্যনাথের সরকারকে। অতিরিক্ত ভিড়ের কারণে আগামী ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) পর্যন্ত প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লখনৌয়ের উত্তর রেলের আধিকারিক কুলদীপ তিওয়ারি জানিয়েছেন, স্টেশনের বাইরে এতই ভিড় যে, পুণ্যার্থীরাও স্টেশন ছেড়ে বার হতে পারছেন না।

 

 

spot_img

Related articles

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...

হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রীর আগ্রাসী নীতিতে চাপে অসম কংগ্রেস। একদিকে সাংসদ তথা অসম কংগ্রেস সভাপতি গৌরব গোগোইয়ের...

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক...

রাজ্য প্রশাসনে বড় রদবদল: ৭ আইএএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের

রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে ফের এক দফা রদবদল করল নবান্ন। শনিবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে...