Tuesday, June 23, 2026

ট্রাম্পের সঙ্গে বৈঠক কেমন হবে, ফ্রান্সে AI সামিটে তাকিয়ে মোদি

Date:

Share post:

বিশ্ব অর্থনীতির উপর ভারতের অর্থনীতি বিপুলভাবে নির্ভরশীল হয়ে রয়েছে বলে দাবি করেছেন আরবিআই গভর্নর (RBI Governor) সঞ্জয় মালহোত্রা। এই পরিস্থিতিতে বিশ্বে শুক্ল-যুদ্ধ শুরু করে আমেরিকাই মূলত অর্থনীতির নিয়ন্ত্রকের ভূমিকায় রয়েছে, যা বাজেট পেশের আগে নাম না করে স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবার সেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে বৈঠকেই যাচ্ছেন মোদি। সেই বৈঠক কেমন হবে, তা অনেকখানি নির্ভর করবে ফ্রান্সে চলতি এআই অ্যাকশন সামিটের (AI Action Summit) উপর, মত রাজনীতিকদের। সোমবারই ফ্রান্সের (France) উদ্দেশে রওনা দেন নরেন্দ্র মোদি।

এবছরের এআই অ্যাকশন সামিটের (AI Action Summit) যৌথ উদ্যোক্তা ভারত ও ফ্রান্স। যদিও সামিট হচ্ছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর (Emmanuel Macron) শহর প্যারিসে। যোগ দেবেন একাধিক দেশের শীর্ষ নেতৃত্বরা। সেই সঙ্গে উপস্থিত থাকবেন আলোড়ন ফেলে দেওয়া এআই শিল্পের উদ্যোগপতি থেকে ক্রিয়েটররা (digital creator)। ১০ ও ১১ ফেব্রুয়ারি সেই সম্মেলনে ম্যাক্রোঁর পাশে থাকবেন মোদি।

এবারের এআই সম্মেলনে মূল আলোচ্য বিষয় নিরাপত্তার সঙ্গে এআই প্রযুক্তির ব্যবহার। ইতিমধ্যেই আমেরিকার ক্ষমতায় আসার পরে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) পূর্বসূরী জো বাইডেনের এআই নিরাপত্তা সংক্রান্ত সব নীতি খারিজ করেছেন। তাঁর দাবি, মুক্ত পথে এআই প্রযুক্তির ব্যবহার গোটা বিশ্বে প্রতিযোগিতামূলক মনোভাব বাড়াবে। প্রভাব পড়বে ইউরোপিয়ান ইউনিয়নের (EU) দেশ ও চিনের উপর।

এই পরিস্থিতিতে বিশ্বের এআই প্রযুক্তি ব্যবহারে অন্যতম ভূমিকা নেওয়া ফ্রান্সে এই প্রযুক্তির উপর সম্মেলন। সেখানেই নজর থাকবে ভারতের প্রধানমন্ত্রীর উপর, যিনি যুগ্ম আহ্বায়ক। লক্ষ্য থাকবে, তিনি ইউরোপিয়ান ইউনিয়নের (EU) চাপে এআই (AI) প্রযুক্তির নিরাপত্তার দিকে নজর দেন। না কি ট্রাম্পের মুক্ত এআই ব্যবহারে। ফ্রান্স থেকেই তিনি যাবেন আমেরিকা। সেখানে ট্রাম্পের সঙ্গে বৈঠকে অবশ্যই উঠবে এই সম্মেলনের প্রসঙ্গও, দাবি রাজনীতিকদের। তার আগেই অবশ্য সম্মেলনে মোদির সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সের (J D Vance) সঙ্গেও। ফলে মোদির মার্কিন সফরের আগেই ফ্রান্সে মোদির ভূমিকার উপর অনেকটাই নির্ভর করবে ট্রাম্পের ভারত-বাণিজ্য নীতি।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...