Saturday, April 4, 2026

প্রথম দিনেই ভুয়ো মাধ্যমিক পরীক্ষার্থী ধরা পড়ল চণ্ডীতলায়

Date:

Share post:

আজ, সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা।প্রথম দিনেই ভুয়ো মাধ্যমিক পরীক্ষার্থী ধরা পড়ল চন্ডীতলায়!এদিন চন্ডীতলা গরলগাছা গার্লস হাই স্কুলের এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরিক্ষকদের। তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য। জানা গিয়েছে, কুমিরমোরা আর কে এন হাইস্কুলের এক ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন ওই তরুনী। পরীক্ষার্থী ভূয়ো জানতে পারার পরই তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যায় চন্ডীতলা থানার পুলিশ। তরুনীর পরিচয় কি? কার হয়ে সে পরীক্ষা দিতে এসেছিল খতিয়ে দেখছে প্রশাসন।

যদিও প্রথমে পুরো বিষয়টি অস্বীকার করে ওই তরুণী। কিছুক্ষণ পর পুলিশি জেরায় ভেঙে পড়ে আসল সত্য বলে দেয় সে।প্রকৃত পরীক্ষার্থীর খোঁজ করছে পুলিশ। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে।আগামী পাঁচ বছর তিনি পরীক্ষা দিতে পারবেন না।

এরই পাশাপাশি, নকল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে এসে হাওড়ায় হাতেনাতে ধরা পড়ল এক ভুয়ো পরীক্ষার্থী। জানা গিয়েছে, ওই ভুয়ো পরীক্ষার্থীর নাম মৈনাক মান্না। সে নকল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল। মাজু আরএন বসু হাইস্কুলের পরীক্ষার্থী হিসেবে ভুয়ো অ্যাডমিট কার্ড তৈরি করে নওপাড়ার ইসলামপুর আদর্শ বিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়েছিল।

পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই পরীক্ষকদের সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করতেই সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। এরপরই ভুয়ো অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাজেয়াপ্ত করে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মনোনীত হাওড়া জেলার আহ্বায়ক সিরাজুল ইসলাম জানান, ‘ভুয়ো নথিপত্র তৈরি করে ছাত্রটি পরীক্ষা দিতে এসেছিল। তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও বালিতে একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর কাছ থেকে স্মার্ট ঘড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ছাত্রের পরীক্ষাও বাতিল করা হয়েছে।

 

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...