Thursday, May 21, 2026

রাজ্যসভায় বন্ধ করে দেওয়া হল ঋতব্রতর মাইক: বাজেট বক্তব্যে ‘ভীত’ বিজেপি!

Date:

Share post:

ফের বিরোধী সাংসদদের কন্ঠরোধের চেষ্টা মোদি সরকারের৷ রাজ্যসভায় (Rajyasabha) বাজেট বিতর্কে বক্তব্য রাখার সময়ে বন্ধ করে দেওয়া হল তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) মাইক৷ প্রতিবাদে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ান (Derek O’Brien)৷ প্রতিবাদের মুখে মাইক চালু হতেই মোদি সরকারের বাংলা বিরোধী বাজেটকে তুলোধোনা করলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷

বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে এঁটে উঠতে না পেরে বাংলাকে অর্থনৈতিক ভাবে অবরোধ করা হচ্ছে। রাজ্যসভা (Rajyasabha) কক্ষে দাঁড়িয়ে রাজ্যের বঞ্চনা নিয়ে সরব হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)৷ এই প্রসঙ্গে তাঁর দাবি, বাংলা অন্যায়ের সামনে আত্মসমর্পণ করবে না, মাথা নত করবে না৷ বিজেপি তথা মোদি সরকারের অর্থনৈতিক অবরোধের তীক্ষ্ণ জবাব দেবেন বাংলার মানুষ, সাফ জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ নিজের বক্তব্যে বিশ্ব বাংলা শিল্প সম্মেলনের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি৷

রাজ্যের সপক্ষে এই বক্তব্য পেশ করতে গিয়ে সময় শেষ হয়ে যাওয়ার অজুহাতে মাইক বন্ধ করে দেওয়া হয় ঋতব্রতর। প্রতিবাদে সরব হন ডেরেক। তিনি দাবি করেন, সরকার পক্ষ বা বিরোধী, সময় সমাপ্ত হলেই মাইক বন্ধ কেন করা হবে। সাংসদ তাঁর বক্তব্য পেশ করার জন্যই জনপ্রতিনিধি হিসাবে সংসদে আসেন। এরপর ফের মাইক চালানো হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের।

Related articles

৩১ জুলাই পর্যন্ত অভিষেককে শর্তসাপেক্ষে রক্ষাকবচ হাই কোর্টের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে আগামী ৩১ জুলাই পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ...

‘আধ্যাত্বিক’ শুভেন্দু! সমাজমাধ্যমে বেলুড় মঠ দর্শনের ভিডিও পোস্ট মুখ্যমন্ত্রীর

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই স্বামী বিবেকানন্দের বাণী পাথেয় করে আগামীর কর্মদ্যোগে সামিল হওয়ার কথা শোনা...

মারধর-হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার ডানকুনির তৃণমূল কাউন্সিলর

পাঁচ বছর আগের ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকা ও এলাকার এক বাসিন্দাকে মারধর- হুমকি দেওয়ার অভিযোগে ছাব্বিশ সালে...

বিজেপিকে ছাপিয়ে ‘ককরোচ জনতা পার্টি’র ফলোয়ার ১২ মিলিয়ন

মাত্র চার দিন আগেই জন্ম! এর মধ্যেই বিজেপিকে(BJP) পেছনে ফেলে ‘ককরোচ জনতা পার্টি’র( Cockroach Janta Party) ফলোয়ার সংখ্যা...