Tuesday, June 23, 2026

হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ প্রতুল মুখোপাধ্যায়, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আবারও গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় (Pratul Mukherjee)। তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম (SSKM) হাসপাতালের আইটিইউ-তে। সশরীরে সেখানে না গেলেও ফোনে সোমবারই শিল্পীর খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে রাজ্যের দুই মন্ত্রীকে তাঁর বিশেষ খেয়াল নেওয়ারও নির্দেশ দিলেন।

এর আগেও গুরুতর অসুস্থ হয়েছেন প্রখ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তখন তাঁর যাবতীয় চিকিৎসার দায়িত্ব রাজ্যের পক্ষে থেকেই নেওয়া হয়েছিল। এবারও তার ব্যত্যয় হল না। সোমবার দুপুরে বিধানসভা (assembly) থেকেই ফোনে খোঁজ খবর নেন তিনি। এই মুহূর্তে আইটিইউতে (ITU) রয়েছেন শিল্পী। শিল্পীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী।

এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনকে নির্দেশ দিয়েছেন হাসপাতালে গিয়ে শিল্পীর খোঁজখবর নেওয়ার। যেহেতু আইটিইউতে রয়েছেন অসুস্থ শিল্পী তাই দুই মন্ত্রীকে সেখানে ঢুকতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী। এর আগে অসুস্থ প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে গিয়ে তাঁর গানও শুনেছিলেন মুখ্যমন্ত্রী। সাগ্রহে প্রতুল শুনিয়েছিলেন ‘আমি বাংলায় গান গাই’। এবার নিজে যেতে না পারলেও তার দুই মন্ত্রীকে পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...