Saturday, June 27, 2026

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস পরিষেবা রাজ্য সরকারের

Date:

Share post:

জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের যাতায়াতের সমস্যা দূর করতে পশ্চিমবঙ্গ সরকারের (Govt of WB) তরফে সব মাধ্যমিক পরীক্ষার্থীদের (Madhyamik Students) জন্য বিশেষ বাস পরিষেবা চালু করা হলো। আজ থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। এদিন সকাল ছটা থেকে বেলা দশটা এবং দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাস্তায় পরীক্ষার্থীদের জন্য স্পেশাল বাসের দেখা মিলবে। অ‌্যাডমিড কার্ড সঙ্গে থাকা বাধ্যতামূলক। এই বাসে পরীক্ষার্থী এবং অভিভাবকরা চড়তে পারবেন। পরিবহন দফতরের (Transport Department) তরফে সোমবার সকাল থেকেই মহানগরীতে এই বিশেষ বাস চালানো হচ্ছে।

পরীক্ষার্থীদের সমস্তরকম প্রশাসনিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসা মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শহরতলি থেকে জেলাতেও সরকারি-বেসরকারি বাস, ট্যাক্সি, অটো সচল রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। শুধুমাত্র ছাত্র-ছাত্রীরাই নয় তার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদেরও যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনও সমস্যা না হয় সেদিকেও সজাগ দৃষ্টি দেওয়া হচ্ছে। কারোর কোথাও কোনও সমস্যা হলে ০৩৩-২২৩৬০৪৬২, ০৪৬৩ নম্বরে কন্ট্রোলরুমে ফোন করা যেতে পারে। পরীক্ষার দিনগুলোয় পরিবহন দফতরের সব কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...