Saturday, June 27, 2026

রাজ্যপালের ভাষণে আজ থেকে শুরু রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন

Date:

Share post:

বাংলায় বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে আজ থেকে শুরু হতে চলেছে রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন(Budget session)। সোমবার রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হতে চলেছে। প্রথম দেখায় বাজেট অধিবেশন চলবে ১০ থেকে ১৯ তারিখ পর্যন্ত। বিশেষ নজর থাকবে ১২ ফেব্রুয়ারি বুধবার। সেদিন বিধানসভায় (Assembly) পেশ করা হবে রাজ্য বাজেট। আজ দুপুর দু’টোয় সিভি আনন্দ বোসের(CV Anand Bose) অভিভাষণের মধ্যে দিয়ে অধিবেশনের সূচনা হবে। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে এবারের বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন রাজ্যপালের ভাষণের পর তৃণমূলের পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বাজেট অধিবেশনের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে জানিয়েছেন, ১১ তারিখ সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর জন্য বিধানসভায় শোক প্রস্তাব আনা হবে। তারপর দিনের মতো মুলতুবি হয়ে যাবে অধিবেশন। ১২ ফেব্রুয়ারি বিকেল ৪ টের সময় বাজেট পেশ হবে। এরপর ১৩ তারিখ রাজ্যপালের ভাষণের উপর চার ঘণ্টা আলোচনা হবে। ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি থাকবে বিধানসভা। এরপর ফের ১৭ তারিখ অর্থাৎ সোমবার রাজ্যপালের ভাষণের উপর ফের আলোচনা হবে। পাশাপাশি আগামী ১৮ তারিখ চার ঘণ্টা ও ১৯ তারিখ তিন ঘণ্টা বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা হবে। ২০২৬ সালে রাজ্যে বিধানসভা ভোট। সেই জায়গা থেকে দেখতে গেলে এটাই হতে চলেছে বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। রাজ্য সরকারের জনমুখী প্রকল্পে আর কোন কোন নয়া ঘোষণা হয় সেদিকে নজর থাকবে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...