Saturday, June 27, 2026

শীতের বিদায় পথে দোসর কুয়াশা, রাজ্যে বাড়লো তাপমাত্রা 

Date:

Share post:

চলতি মরশুমে শীতের ইনিংস প্রায় শেষ হওয়ার মুখে। দুদিন হালকা ঠান্ডা আমেজ থাকলেও সোমবার থেকে ফের ঊর্ধ্বমুখী পারদ। আগামী সপ্তাহের মধ্যেই পাকাপাকিভাবে বাংলা থেকে শীত বিদায় নেবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। তবে দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তি শুরু হলেও, ভরপুর গ্রীষ্মের মরশুম শুরুর আগে একটু বরফের ছোঁয়া পেতে চলেছে উত্তরের জেলাগুলি।

হাওয়া অফিসের পূর্বাভাস, ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে শুরু হবে শীত বিদায়ের পর্ব। তবে চলতি সপ্তাহেও শীতের লুকোচুরি খেলা চলবে। মঙ্গলবার থেকে শেষ লগ্নে শীতের আমেজের দোসর হতে চলেছে ঘন কুয়াশা, যার জেরে বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহের মধ্যভাগে উষ্ণতার পারদ চড়তে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় (Kolkata) সোমবার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বাড়বে কুয়াশার দাপট। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য এলাকায়।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...